ভারতের হাইপারসনিক মিসাইল পরীক্ষা
আন্তর্জাতিক

ভারতের হাইপারসনিক মিসাইল পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক:

গত দুই মাস ধরে চীনের সঙ্গে সীমান্ত বিরোধ নিয়ে উত্তপ্ত ভারতের সামরিক পরিস্থিতি। এর মাধ্যমে চীনসহ বিশ্বের অন্নান্য শক্তিধর দেশগুলো বিশেষ বার্তা দিল ভারত। কেননা, হাইপারসনিক মিসাইল টেস্ট করে বিশ্বের শক্তিধর দেশগুলোর পাশেই নাম লেখাল ভারত। এর মধ্য দিয়ে বিশ্বে চতুর্থ দেশ হিসেবে হাইপারসনিক ক্লাবে নাম লেখালো দেশটি।

এ পি জে আব্দুল কালাম টেস্টিং রেঞ্জ থেকে সোমবার (০৭ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩ মিনিটে সেই পরীক্ষা করা হয়। অগ্নি মিসাইল বুস্টার দিয়ে ওই মিসাইল টেস্ট করা হয়। পাঁচ মিনিটেই সেই পরীক্ষা সম্পূর্ণ হয়। যাতে শব্দের থকে ছয়গুণ বেশি গতিতে ছুটেছে মিসাইল।

ডিআরডিও তৈরি করেছে হাইপারসনিক টেস্ট ডেমোনস্ট্রেটর এই ভেহিকল। সেটিই এদিন পরীক্ষা করা হয়।

সংশ্লিষ্টরা দাবি করছে,আগামী পাঁচ বছরের মধ্যে স্ক্র্যামজেট ইঞ্জিনসহ হাইপারসনিক মিসাইল তৈরি করতে পারবে ডিআরডিও। যা এক সেকেন্ডে ২ কিলোমিটার পর্যন্ত অতিক্রম করবে। এদিন ডিআরডিও চিফ সতীশ রেড্ডির নেতৃত্বে এই মিসাইল টেস্ট হয়। সব প্যারামিটারই ছিল সঠিক।

১১টা ৩মিনিটে অগ্নি বুস্টার হাইপারসনিক ভেইকলটিকে ৩০ কিলোমিটার উচ্চতায় নিয়ে যায়। পরে দুটি আলাদা হয়ে যায়। এই পরীক্ষার পর প্রশংসা করেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

এর আগে এই হাইপারসনিক মিসাইলের অধিকারী ছিল কেবল রাশিয়া, চীন ও আমেরিকা। সেই তালিকাতেই এবার চতুর্থ দেশ হিসেবে নাম লেখাল ভারত।

কিছুদিন আগে কোভিড পরিস্থিতির মধ্যেই নৌ-বাহিনীতে অত্যাধুনিক অস্ত্র মোতায়েন করার কথা ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেসব অস্ত্রের চূড়ান্ত পর্যায়ের টেস্টিং চলছে বলে জানান তিনি। নৌ-বাহিনীতে যুক্ত করা হচ্ছে হাইপারসনিক নিউক্লিয়ার স্ট্রাইক ওয়েপন ও আন্ডারওয়াটার ড্রোন।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরও বলেন, এই বাহিনীকে পানির নিচে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ড্রোন দেওয়া হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে এগুলো চূড়ান্ত পরীক্ষার পর্যায়ে রয়েছে।

পুতিন বলেন, তিনি অস্ত্রের প্রতিযোগিতা চান না। নতুন প্রজন্মের পরমাণু অস্ত্র সম্পর্কে তিনি বলেন,তার এই অস্ত্র পৃথিবীর প্রায় যে কোনও স্থানে আঘাত হানতে পারে। আরও জানা গেছে যে রাশিয়ার ওই যুদ্ধ জাহাজে ডুবন্ত পরমাণু অস্ত্র পোজেইডন এবং মিসাইল জিরকন মোতায়েন করা হবে।

এই অস্ত্র হাইপারসনিক এবং শব্দের চেয়ে পাঁচগুণ বেশি গতিতে চলবে। এটাকে প্রতিহত, আটকানো কিংবা অবস্থান চিহ্নিত করা কঠিন।

প্যারেড অনুষ্ঠানে পুতিন বলেন,নৌ-বাহিনীর সক্ষমতা বাড়ছে। এ বছর তারা ৪০টি নতুন জাহাজ পাবে।

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

অজিত দোভালের বিরুদ্ধে মার্কিন আদালতের সমন

মার্কিন আদালতের একটি দেওয়ানি সমনকে কেন্দ্র করে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা