সংগৃহীত
আন্তর্জাতিক

ডেনমার্কে কোরআন পোড়ানো নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের দেশ ডেনমার্ক মুসলিম বিশ্বের সঙ্গে উত্তেজনা প্রশমনে পবিত্র কোরআন পোড়ানো নিষিদ্ধ করে আইন পাস করেছে।

আরও পড়ুন: গাজায় নিহত ছাড়াল ১৭ হাজার

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) স্থানীয় সময়দেশটির পার্লামেন্টে এই বিষয়ক একটি বিল পাস হয়েছে।

নতুন আইন পাসের পর কেউ কোরআন পোড়ালে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এই জন্য অপরাধীকে সর্বোচ্চ ২ বছরের সাজার পাশাপাশি জরিমানাও গুনতে হবে।

চলতি বছরে ডেনমার্ক ও প্রতিবেশী সুইডেনে বেশ কয়েকটি কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। ডেনমার্কের বিচারমন্ত্রী পিটার হামেলগার্ডের তথ্য অনুমতে, গত জুলাই থেকে তাদের দেশে কোরআন বা পতাকা পোড়ানোসহ ৫০০টিরও বেশি বিক্ষোভ হয়েছে।

আরও পড়ুন: আত্মসমর্পণের মাধ্যমে যুদ্ধ শেষ হবে

এসব ঘটনায় মুসলিম বিশ্বের সমালোচনার মুখে পড়ে দেশ ২ টি। এমনকি তাদের দেশে কোরআন পোড়ানো নিষিদ্ধেরও দাবি উঠে। এ পরিস্থিতিতে কোরআন পোড়ানো নিষিদ্ধ করে আইনটি পাস করল দেশটি।

এ আইন পাসের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাবেক মন্ত্রী ইনগার স্টোইবার্গ জানান, এই আইন মতপ্রকাশের স্বাধীনতাকে খর্ব করবে।

ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডিরিকসেন বলছেন, এ বিলটি আইনে পরিণত হলেও খুব বেশি কঠোর হবে না। এ আইনে ধর্ম নিয়ে সমালোচনা সম্পূর্ণ অপরাধ বলে গণ্য নাও হতে পারে। সূত্র : বিবিসি

সান নিইজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা