সংগৃহীত
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি অভিযানে নিহত ‍১৭৮

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় শেষ হয়েছে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শেষে দুই পক্ষের মধ্যে ফের শুরু হয়েছে তীব্র লড়াই। এতে নতুন করে ১৮৪ ফিলিস্তিনি নিহত হয়েছে।

আরও পড়ুন: গাজায় হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত

এক সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়ার পরই গাজার খান ইউনুস এলাকায় ব্যাপক বোমা হমলা শুরু করে ইসরায়েলি বাহিনী। হামলার পর গাজার আকাশ ধোঁয়ায় ভরে যায়। এসময় সেখানের বাসিন্দারা ঘরের বাইরে চলে আসে।

গাজার স্বাস্থ্য কর্মীরা জানায়, যুদ্ধবিরতির পর হামলায় ১৮৪ ফিলিস্তিনির মৃত্যুর পাশাপাশি আহত হয়েছে অন্তত ৫৮৯ জন। তাছাড়া ২০টি বাড়ি ধ্বংস করা হয়েছে।

ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত জয়েছেন। নিহতের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমিরআবদুল্লাহিয়ান জানিয়েছেন, ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘ বিশেষ করে নিরাপত্তা পরিষদ তাদের আইনগত ও নৈতিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তাদের এই ব্যর্থতার অন্যতম কারণ হলো ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন।

আরও পড়ুন: কপ-২৮ ত্যাগ করল ইরান

এই ব্যর্থতার একমাত্র কারণ হলো দখলদার বাহিনীকে যুক্তরাষ্ট্রের একতরফা সমর্থন। তাছাড়া ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতেও কোনো পদক্ষেপ কার্যকর করতে দিচ্ছে না মার্কিন প্রশাসন। এটি আসলে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ ব্যবস্থার জন্য একটি নৈতিক ব্যর্থতা এবং বিবেকের অবমূল্যায়ন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা