আন্তর্জাতিক

কাশ্মীরে বন্দুকযুদ্ধে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: জম্মু-কাশ্মীরে ভয়ংকর বন্দুকযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ৩ সৈনিক প্রাণ হারিয়েছেন । এসময় আহত হয়েছেন আরও ১ সেনা সদস্য।

আরও পড়ুন : ফের গাজায় অভিযান শুরু হবে

বুধবার (২২ নভেম্বর) সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনা ও পুলিশের যৌথ অভিযানের সময় এই হতাহতের ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর কাছে গোপন সূত্রে খবর ছিল, পীর পাঞ্জাল জঙ্গলে সন্ত্রাসীরা লুকিয়ে রয়েছে। এর প্রেক্ষিতে যৌথ অভিযান শুরু করে সেনাবাহিনীর বিশেষ দল ও পুলিশ।

আরও পড়ুন : ইউক্রেনকে আরও সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের

পীর পাঞ্জাল জঙ্গলটি কয়েক বছর ধরেই নিরাপত্তা বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। ঘন বন ও পাহাড়ি পরিবেশের সুযোগ নিয়ে ওই এলাকায় ঘাঁটি গেঁড়েছে সন্ত্রাসীরা। তাদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে কয়েকবারই হামলার মুখে পড়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

প্রসঙ্গত, গত সপ্তাহে রাজৌরি জেলায় নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে ১ সন্ত্রাসী নিহত হয়। বুধল তহসিলের গুল্লের-বেহরোট এলাকায় সেনাবাহিনী, পুলিশ এবং সিআরপিএফের যৌথ অভিযান চলাকালে সংঘর্ষের সময় এই ঘটনা ঘটে।

সান নিউজ/এসকে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা