সংগৃহীত
আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.২।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে দেশটির দক্ষিণপূর্বে ভারত মহাসাগরে এই ভূকম্পন আঘাত হানে।

আরও পড়ুন: জনগণের ভোটেই নির্বাচিত হয়েছি

ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্রের (এনসিএস) তথ্যানুসারে, বাংলাদেশ সময় দুপুর ১টা ১ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে ১ হাজার ৩২৬ কিলোমিটার দক্ষিণপূর্বে। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পটিতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।

এদিন শুধু শ্রীলঙ্কাই নয়, ভূমিকম্পে কেঁপেছে দক্ষিণ এশিয়ার আরেক দেশ ভারতও।

এনসিএস বলছে, বাংলাদেশ সময় দুপুর ১টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে লাদাখের কার্গিল অঞ্চলে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৪।

আরও পড়ুন: সংলাপে আপত্তি নেই

এটির উৎপত্তিস্থল ছিল কারগিল খেবে ৩১৪ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে।

এখন পর্যন্ত এই ভূমকিম্পেও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা