সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

মিসরে সড়ক দুর্ঘটনায় ৩২ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : মিসরের কায়রো-আলেক্সান্ডিয়া মরুভূমির মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩২ জনের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া আরও ৬৩ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : ইসরাইলকে হামলার ঘোষণা দিলো হামাস

শনিবার (২৮ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, একটি বাস এবং কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

ভাঙাচোরা রাস্তা ও সিগন্যালের কারণে মিসরে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটতে দেখা যায়। খবর রয়টার্সের।

আরও পড়ুন : জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস

সংবাদমাধ্যম আল-আহরাম জানায়, ওয়াদি আল-নাতরুনের কায়রো-আলেক্সান্ডিয়া মরুভূমির মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছেন। যার মধ্যে ১৮ জন আগুনে পুড়ে মারা গেছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৬৩ জন।

প্রকাশিত ছবিতে দেখা গেছে, ওই সড়কটির দ্রুততম লেনে একটি লরি উল্টে পড়ে আছে। ছবিগুলোতে আরো দেখা গেছে একটি বড় বাস ও একটি মিনিবাস আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া কয়েকটি গাড়ির মধ্যেও আগুন জ্বলতে দেখা যায়।

আরও পড়ুন : গাজার ‘কোথাও নিরাপদ’ নয়

আরব-আফ্রিকান দেশগুলোর মধ্যে সবচেয়ে জনবহুল দেশ মিসরের সরকারি তথ্য অনুযায়ী, ২০২১ সালে দেশটিতে ৭ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা