ফাইল ছবি
আন্তর্জাতিক

সিকিমে আকস্মিক বন্যা, ২৩ সেনা নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সিকিমে প্রবল বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় ২৩ সেনা সদস্য নিখোঁজ হয়েছেন। এতে পার্বত্য এ উপত্যকার বেশ কিছু সামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: ভূমিকম্পে কাঁপল নেপাল

বুধবার (৪ অক্টোবর) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রবল বৃষ্টির কারণে উত্তর সিকিমের লোনাক লেক উপচে অতিরিক্ত পানি তিস্তায় চলে আসায় সেখানে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে নিখোঁজ হয়েছেন ২৩ জন ভারতীয় সেনা সদস্য।

আরও পড়ুন: তেল শোধনাগারে বিস্ফোরণ, নিহত ৩৭

এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড জানিয়েছে, এতে লাচেন উপত্যকার কিছু সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। চুংথাং বাঁধ থেকে পানি ছাড়ার পর হঠাৎ করে পানির স্তর ১৫ থেকে ২০ ফুট বেড়ে যায়।

এতে সিংটামের কাছে বারদাংয়ে দাঁড়িয়ে থাকা সেনাবাহিনীর কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ২৩ জন সেনা সদস্য নিখোঁজসহ কিছু যানবাহন ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। সেখানে তল্লাশি অভিযান চলছে বলে বিবৃতিতে জানানো হয়।

আরও পড়ুন: ইতালিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ২১

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে রাতভর ভারী বৃষ্টি হয়েছে। প্রবল বৃষ্টির পর উত্তর সিকিমের লোনাক হ্রদের পানি উপচে পড়ে তিস্তা নদীর পানির স্তর অনেক বেড়ে যায়। সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে তিস্তা নদী বাংলাদেশে প্রবেশে করেছে।

এদিকে আকস্মিক বন্যার কারণে রাজ্যের বাসিন্দাদের জন্য উচ্চ সতর্কতা জারি করেছে সিকিম প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের শেয়ার করা ভিডিওতে বন্যার পানিতে সেখানকার রাস্তা তলিয়ে যেতে দেখা গেছে।

আরও পড়ুন: অনাস্থা ভোটে পদচ্যুত মার্কিন স্পিকার

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং বলেন, কেউ আহত হয়নি। তবে সরকারি সম্পত্তির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। এছাড়া সিংটামে কিছু লোক নিখোঁজ হওয়ার খবরও পাওয়া গেছে। সেখানে উদ্ধার তৎপরতা চলছে।

ভারতের আবহাওয়া দফতর বলছে, সিকিমের চুংথাং হ্রদ উপচে পড়ে তিস্তা নদী ফুলে-ফেঁপে উঠেছে। এতে গজলডোবা, দোমোহনী, মেখলিগঞ্জ ও ঘিশের মতো নিচু এলাকাগুলো বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হতে পারে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা