সংগৃহীত
আন্তর্জাতিক

আটকে পড়া নভোচারীরা ফিরলেন

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে দীর্ঘ ১ বছর মহাকাশে আটকে থাকার পর পৃথিবীর বুকে ফিরে এসেছেন যুক্তরাষ্ট্রের ১ ও রাশিয়ার ২ নভোচারী। অনাকাঙ্খিত ঘটনায় মহাকাশে আটকে পড়ায় যুক্তরাষ্ট্রের মহাকাশচারী ফ্রাঙ্ক রুবিও, মার্কিন নভোচারী হিসেবে দীর্ঘ সময় মহাকাশে থাকার রেকর্ড গড়ে ফেলেছেন!

আরও পড়ুন: রোবট নিয়ে মোদির উচ্ছ্বাস

বুধবার (২৭ সেপ্টেম্বর) এই ৩ নভোচারীকে বহনকারী সোয়ুজ ক্যাপসুলটি কাজাখস্তানের প্রত্যন্ত অঞ্চলে অবতরণ করে। যে ক্যাপসুলে করে তারা মহাকাশে গিয়েছিলেন সেটিতে ‘স্পেস জাঙ্ক’ নামে একটি আঘাত হানে। ঐ সময় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থান করা ক্যাপসুলটির সব তরল কুলান্ট পদার্থ বের হয়ে যায়।

চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুন করে আরেকটি ক্যাপসুলে সেখানে পাঠানো হয়। নতুন এই ক্যাপসুলে করেই পৃথিবীতে ফিরে এসেছেন তারা।

এই ৩ নভোচারীর ১৮০ দিন মহাকাশে থাকার কথা ছিল। ক্যাপসুলে সমস্যার কারণে সব মিলিয়ে ৩৭১ দিন সেখানে অবস্থান করতে হয়েছে।

আরও পড়ুন: ক্রিমিয়ায় ইউক্রেনের ভয়াবহ হামলা

আগের ক্যাপসুলটিতে একটি ছিদ্র ধরা পড়েছিল। রাশিয়ার মহাকাশ বিজ্ঞানীরা তখন জানিয়েছিলেন, তারা সন্দেহ করছেন ক্যাপসুলটিতে একটি স্পেস জাঙ্ক আঘাত হেনেছে।

ঐ সময় ক্যাপসুলটির তরল পদার্থ বের হয়ে যাওয়ার পর মহাকাশচারীদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা গত বছরের শেষ দিকে ক্যাপসুলটি খালি ফিরিয়ে নিয়ে আসে রাশিয়ার মহকাশ গবেষণা সংস্থা। সূত্র: দ্য গার্ডিয়ান

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা