ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান বিরোধী দল জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী বুকে সংক্রমণজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন: ‘আন্তর্জাতিক যুদ্ধের পৃষ্ঠপোষকতা পেপসিকো’

রোববার (৩ সেপ্টেম্বর) তাকে রাজধানী নয়াদিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, বুকে সমস্যার কথা জানানোর পর শনিবার সন্ধ্যায় দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বেশ কিছুক্ষণ ধরে বুকে সংক্রমণের অভিযোগ করায় নিয়মিত চেক-আপের জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: মসজিদে বন্দুক হামলায় নিহত ৭

এনডিটিভি জানিয়েছে, ৭৬ বছর বয়সী এই কংগ্রেস নেতা ও উত্তর প্রদেশের রায়বেরেলির সংসদ সদস্য সোনিয়া গান্ধী ভারতশাসিত কাশ্মিরের শ্রীনগর সফর থেকে ফিরে আসার কয়েকদিন পরই বুকে সংক্রমণের কথা জানালেন এবং হাসপাতালে ভর্তি হলেন।

সংবাদমাধ্যম দ্য হিন্দু ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে পৃথক প্রতিবেদনে জানিয়েছে, প্রবীণ কংগ্রেস নেতা সোনিয়া গান্ধীকে হালকা জ্বর নিয়ে নয়াদিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে বেশ কয়েকটি সূত্র রোববার জানিয়েছে।

পিটিআইকে সেখানকার জ্যেষ্ঠ এক চিকিৎসক জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় মধ্য দিল্লির হাসপাতালে সোনিয়া গান্ধীকে ভর্তি করা হয়। তার ভাষায়, ‘হালকা জ্বর আছে, কিন্তু তিনি ভালো আছেন। চিকিৎসকদের একটি দল তার অবস্থা পর্যবেক্ষণ করছেন।’

আরও পড়ুন: ভারতের ওড়িশায় বজ্রপাতে নিহত ১০

দ্য হিন্দু সোনিয়া গান্ধীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেও সূত্রের বরাত দিয়ে জানিয়েছে। এ নিয়ে চলতি বছর তৃতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হলেন সোনিয়া গান্ধী।

চলতি ২০২৩ সালের মার্চ মাসে শ্বাসতন্ত্রের রোগ ব্রঙ্কাইটিসে আক্রান্ত হয়ে সোনিয়া গান্ধী দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

তিনি তার আগে গত জানুয়ারিতে দিল্লির একটি হাসপাতালে শ্বাসযন্ত্রের সংক্রমণ সংক্রান্ত সমস্যা নিয়ে চিকিৎসা নিয়েছিলেন।

আরও পড়ুন: ইরাকে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

এছাড়া সোনিয়াকে গত বছরের ১২ জুন দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেসময় তিনি কোভিড সংক্রান্ত জটিলতার জেরে হাসপাতালে ভর্তি হন।

এরপর ১৮ জুন তাকে হাসপাতাল থেকে ছাড়া হয়। প্রবীণ এই কংগ্রেস নেতা গত বছর দু’বার কোভিডে আক্রান্ত হয়েছিলেন।

প্রসঙ্গত, সোনিয়া গান্ধী ভারতের বৃহৎ ও পুরোনো রাজনৈতিক দল কংগ্রেসের সভানেত্রীর দায়িত্ব পালন করেছেন দীর্ঘ সময়।

আরও পড়ুন: পাকিস্তানে পাথর নিক্ষেপ ও মাথা থেঁতলে হত্যা

১৯৯৭ সালে প্রথম কংগ্রেসের সভানেত্রী নির্বাচিত হয়ে টানা ২০ বছর এ পদে ছিলেন তিনি। এরপর ২০১৭ সালে পদত্যাগ করেন। কিন্তু দুই বছর পর আবারও দলীয় প্রধান নির্বাচিত হয়েছিলেন তিনি।

যদিও বর্তমানে তিনি কংগ্রেস সভানেত্রীর পদে নেই। এছাড়া সোনিয়া দীর্ঘসময় কংগ্রেসের সভানেত্রী থাকলেও তিনি কখনোই ভারতীয় সরকারের কোনও সরকারি দায়িত্ব পালন করেননি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা