সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

বাবার পাশে শায়িত প্রিগোজিন

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ভাড়াটে ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনকে কঠোর নিরাপত্তা ও গোপনীয়তায় সমাহিত করা হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) নিজের শহর সেন্ট পিটার্সবার্গের উপকণ্ঠে একটি কবরস্থানে তাকে দাফন করা হয়।

আরও পড়ুন : বড়পুকুরিয়ায় কয়লা উৎপাদন বন্ধ

বুধবার (৩০ আগস্ট) এক প্রতিবেদনে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মিডিয়ার থেকে দূরে ‘সংক্ষিপ্ত আকারে’ অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের পর সেন্ট পিটার্সবার্গের উপকণ্ঠে একটি কবরস্থানে সমাহিত করা হয়েছে ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিনকে। প্রিগোজিন গত ২৩ আগস্ট প্লেন দুর্ঘটনায় নিহত হন। আর তার মৃত্যুর বিষয়টি গত ২৭ আগস্ট আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে রাশিয়া।

আরও পড়ুন : রাশিয়ায় ড্রোন হামলা, ৪ বিমান ক্ষতিগ্রস্ত

প্রিগোজিনের প্রেস সার্ভিস জানিয়েছে, ‘ইয়েভগেনি ভিক্টোরোভিচের বিদায় ‘সংক্ষিপ্ত আকারে’ অনুষ্ঠিত হয়েছে। যারা বিদায় জানাতে চান তারা পোরোখভস্কয় কবরস্থানে যেতে পারেন।’

এছাড়া এক সময়ের ঘনিষ্ঠ মিত্র হলেও প্রিগোজিনের অন্ত্যেষ্টিক্রিয়ার যোগ দেননি প্রেসিডেন্ট পুতিন। অবশ্য পুতিনের এই সিদ্ধান্ত আগেই জানিয়ে দেওয়া হয়। রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রো পেসকোভ আগেই জানান, প্রিগোজিনের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রেসিডেন্ট পুতিনের যোগ দেওয়ার কোনও পরিকল্পনা নেই।

আরও পড়ুন : যমুনায় বাড়ছে পানি, চরাঞ্চল প্লাবিত

প্রসঙ্গত, প্রিগোজিন এক সময় রুশ প্রেসিডেন্ট পুতিনের বেশ ঘনিষ্ঠ মিত্র ছিলেন। কিন্তু দুই মাস আগে গত ২৩ জুন তিনি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এমনকি নিজের যোদ্ধাদের নিয়ে মস্কোর দিকে যাত্রাও শুরু করেন তিনি।

ওই ঘটনায় একদিনের ব্যবধানে প্রিগোজিন পুতিনের ‘বন্ধু থেকে শত্রুতে’ পরিণত হন। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর দাবি, পুতিনের নির্দেশেই প্রিগোজিনকে হত্যা করা হয়েছে। যদিও এসব দাবিকে ‘মিথ্যা’ হিসেবে অভিহিত করেছে মস্কো।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা