ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রুশ হামলায় ধরাশায়ী জার্মানির ট্যাংক

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে চলমান রুশ আগ্রাসন মোকাবিলায় প্রতিরোধে ইউক্রেনকে অত্যাধুনিক লিওপার্ড ট্যাংক দিয়েছিল জার্মানি। তবে রাশিয়ার হামলায় জার্মান নির্মিত এ ট্যাংক ধরাশয়ী হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের তৈরি বেশ কয়েকটি ব্র্যাডলি ভেহিকেলও ধ্বংস হয়েছে রুশ হামলায়।

আরও পড়ুন : ঘূর্ণিঝড়ে উচ্চ সতর্কতা পাকিস্তা

রোববার (১১ জুন) রাতে রাশিয়ার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্স বলছে, গত ৪৮ ঘণ্টার মধ্যে ইউক্রেনের আক্রমণ প্রতিহত করার সময় রুশ বাহিনী অন্তত ৭ টি জার্মান-নির্মিত লিওপার্ড ট্যাংক এবং ৫ টি মার্কিন-নির্মিত ব্র্যাডলি যান ধ্বংস করেছে বলে জানিয়েছে রাশিয়া।

আরও পড়ুন : আজ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

যদিও রাশিয়ান ব্লগাররা জানায়, ইউক্রেন সংক্ষিপ্তভাবে রুশ প্রতিরক্ষা লাইন ভেদ করতে সক্ষম হয়েছে।

এদিকে শনিবার (১০ জুন) রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের দীর্ঘ প্রতীক্ষিত ‘কাউন্টার অফেন্সিভ’ বা পাল্টা অভিযান শুরু হয়েছে বলে নিশ্চিত করেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আরও পড়ুন : ১১ দিনে ১১ মৃত্যু

পরদিন পুতিন জানান, রাশিয়া ইউক্রেনীয়দের প্রথম আক্রমণ প্রতিহত করেছে। পরে লিওপার্ড ট্যাংক ও ব্র্যাডলি ভেহিকেল ধ্বংস করার দাবিও করে মস্কো।

রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা গত দিন প্রধান ৩ টি দিক থেকে ইউক্রেনের এক ডজনেরও বেশি আক্রমণ প্রতিহত করেছে। জাপোরিঝিয়া অঞ্চলে ১২৮ তম মাউন্টেন অ্যাসল্ট ব্রিগেডের সাঁজোয়া যানের সারি ধ্বংস করে দিয়েছে বলেও দাবি রাশিয়ার।

আরও পড়ুন : অস্ট্রেলিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১০

মস্কো বলছে, গত দিনে ইউক্রেনের সশস্ত্র বাহিনী দোনেৎস্ক, দক্ষিণ দোনেৎস্ক এবং জাপোরিঝিয়ার দিক থেকে হামলার ব্যর্থ প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

রয়টার্স অবশ্য তাৎক্ষণিকভাবে দুই পক্ষের যুদ্ধক্ষেত্রের এ প্রতিবেদনগুলো যাচাই করতে পারেনি। যদিও জাপোরিঝিয়া অঞ্চলে রাশিয়ান ড্রোনগুলো ইউক্রেনীয় ট্যাংকগুলোতে হামলার বিষয়টি যাচাই করতে সক্ষম হয় এই বার্তা সংস্থাটি। তবে ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হলেও তা ঠিক কখনকার ভিডিও তা নিশ্চিত করা যায়নি।

আরও পড়ুন : বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস

রাশিয়ান সামরিক ব্লগাররা বলছেন, ইউক্রেনীয় বাহিনী ভেলিকা নোভোসিল্কা শহরের দক্ষিণে রাশিয়ান প্রতিরক্ষা লাইনের একটি অংশ ভেদ করে সংক্ষিপ্তভাবে বেশ কয়েকটি গ্রাম দখল করেছে। মূলত বহুল প্রত্যাশিত পাল্টা এ আক্রমণের মাধ্যমে দেশের দক্ষিণ-পূর্বে ৩ টি গ্রাম মুক্ত করার ঘোষণাও দিয়েছে ইউক্রেন।

সোশ্যাল মিডিয়ার ভিডিও ফুটেজে দেখা যায়, ইউক্রেনীয় সেনারা দোনেৎস্ক অঞ্চলের ব্লাহোদাত্নে এবং নেসকুচনে জয় উদযাপন করছেন।

আরও পড়ুন : মিশিগানে বাংলাদেশি শিক্ষার্থীদের সফলতা

ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী জানান, ব্লাহোদাত্নে ও নেসকুচনে ছাড়াও কাছাকাছি এলাকা মাকারিভকাকেও রাশিয়ার কবল থেকে ছিনিয়ে নিজেদের দখলে নেওয়া হয়েছে।

তবে রাশিয়া নিয়ন্ত্রিত জাপোরিঝিয়া অঞ্চলের রুশ-নিযুক্ত কর্মকর্তা ভ্লাদিমির রোগভ বলেন, রাশিয়ান বাহিনী গ্রামটিকে আবারও দখল করে নিয়েছে।

আরও পড়ুন : শিশুশ্রম নিরসনে সরকার অঙ্গীকারবদ্ধ

রয়টার্স জানিয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য সাম্প্রতিক দিনগুলোতে বেশ কয়েকটি ভিডিও এবং ছবি প্রকাশ করেছে। এসব ভিডিও ও ছবিতে ইউক্রেনীয়-মানববাহী সাঁজোয়া যান এবং ট্যাংকের ওপর কেএ-৫২ অ্যাটক হেলিকপ্টার ও ড্রোনের মাধ্যমে অসংখ্য হামলা চালানোর দৃশ্য তুলে ধরা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা