ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

রাশিয়ার সীমান্তে গোলাবর্ষণ, দুই নারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সীমান্তে অবস্থিত বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের গোলাবর্ষণে দুই নারী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও দুজন।

আরও পড়ুন : কুয়েতে আগুনে ২ বাংলাদেশির মৃত্যু

শুক্রবার (২ জুন) বেলগোরোদ অঞ্চলের গভর্নর ভিয়াচেসলাভ গ্ল্যাডকভ টেলিগ্রামে তার টেলিগ্রাম চ্যানেলে এ তথ্য জানিয়েছেন।

বেলগোরোদের গভর্নর বলেন, ইউক্রেনের উত্তর খারকিভ অঞ্চল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে মাসলোভা প্রিস্তান শহরের রাস্তার একটি অংশে ইউক্রেনীয় বাহিনীর ছোঁড়া গোলা এসে পড়ে। একটি গোলা গাড়িতে আঘাত হানলে দুই নারী ঘটনাস্থলেই মারা যান। তারা একটি গাড়িতে করে যাওয়ার সময় হামলার শিকার হন।

আরও পড়ুন : মুসলিম লীগ সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ দল

প্রতিবেশী ব্রিয়ানস্ক এবং কুরস্ক অঞ্চলের কর্মকর্তারা জানান, গোলাবর্ষণ এবং ড্রোন হামলায় বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতভর সেখানে হামলা চালানো হয়। তবে এসব হামলার বিষয়ে ইউক্রেনীয় কর্মকর্তারা কোন মন্তব্য করেননি। যদিও এর আগে সীমান্তে যেসব হামলা চালানো হয়েছে সেগুলোর সঙ্গে কোন সম্পৃক্ততা থাকার কথা অস্বীকার করেছে কিয়েভ। ইউক্রেনের দাবি, রুশ সরকারবিরোধী কিছু গ্রুপ এসব হামলা চালাচ্ছে।

বেলগোরোদ শহরের মেয়র গ্লাদকোভ বলেন, গাড়িতে করে যাওয়ার সময় আরও দুই ব্যক্তি গোলার আঘাতে আহত হয়েছেন। এদিকে ক্রেমলিন-বিরোধী প্যারামিলিটারি গ্রুপগুলোর একটি দাবি করছে, তারা নোভায়া তাভোলঝাংকা গ্রামের কাছে সামরিক অভিযান চালিয়েছে।

আরও পড়ুন : চীনের সাথে সংঘাত চায় না যুক্তরাষ্ট্র

দ্য ফ্রিডম অব রাশিয়ান লিজিয়ন (এফআরএল) জানিয়েছে, তাদের যানবাহন লক্ষ্য করে রাশিয়ার ছোড়া কামানের আঘাতে দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

দীর্ঘ পাল্লার বেশ কিছু ড্রোন স্মোলেনস্ক অঞ্চলের দুটি শহরেও আঘাত হেনেছে। সেখানকার স্থানীয় গভর্নর জানিয়েছেন, একটি এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে দুদেশের সীমান্ত এলাকায় অবস্থিত বিভিন্ন শহর ও গ্রামে হামলা বেড়ে গেছে। এর আগে বৃহস্পতিবার রাতে বেলগোরোদে কামানের গোলার আঘাতে আটজন আহত হয়।

আরও পড়ুন : কুয়েতে আগুনে ২ বাংলাদেশির মৃত্যু

এদিকে শুক্রবার ইউক্রেনীয় কর্মকর্তা জানান, রাশিয়ার ছোড়া প্রায় ৩০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন গুলি করে ভূপাতিত করেছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। গত মাসে ইউক্রেনে ২০ বারের বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা