ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

তুরস্কে ভোটগ্রহণ চলছে

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে প্রথম পর্বে মোট ভোটের ৫০ শতাংশ অর্জনে ব্যর্থ দুই শীর্ষ প্রেসিডেন্ট পদপ্রার্থীর লড়াই দ্বিতীয় পর্যায়ে শুরু হয়েছে। এক লাখ ৯২ হাজার ভোটকেন্দ্রে ৯ ঘণ্টাব্যাপী ভোটগ্রহণ শেষ হবে ওই দেশের সময় অনুযায়ী বিকেল ৫টায়।

আরও পড়ুন : পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প

রোববার (২৮ মে) দেশটির স্থানীয় সময় সকাল ৮টায় (বাংলাদেশ সময় সকাল ১১) ভোটগ্রহণ শুরু হয়েছে।

এই ভোটের মাধ্যমে দীর্ঘ দুই দশক ধরে তুরস্কের মসনদে থাকা রিসেপ তায়েপ এরদোয়ানের শাসনামল আরও ৫ বছর বাড়বে কি না, তা নির্ধারণ করবে দেশটির জনগণ।

এরদোয়ানের প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিরোধী জোটের নেতা কেমাল কিলিকদারোগলু। এই ভোটকে তুরস্কের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণের গণভোট বলে উল্লেখ করেছে তিনি।

আরও পড়ুন : উপকূল থেকে ৬০০ অভিবাসী উদ্ধার

তুরস্কের নির্বাচনের নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্ট ভোটের প্রথম পর্বে যত ভোট পড়বে তার ৫০ শতাংশ সমর্থন পেতে হয় একজন প্রার্থীকে।

গত ১৪ মে তুরস্কে পার্লামেন্ট নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট পদে ভোট। সেদিন প্রার্থীদের কেউই অর্জন করতে পারেননি কাঙ্ক্ষিত ৫০ শতাংশ ভোট । ফলে দ্বিতীয় ধাপে গড়ায় ভোট। আজ সেই লড়াইয়ের দিন।

তুর্কি আইন অনুযায়ী, প্রথম পর্বে ভোটে এগিয়ে থাকা শীর্ষ দুই পদপ্রার্থী থাকবেন এই লড়াইয়ে। সে হিসেবে ৪৯ দশমিক ৫২ শতাংশ ভোট পাওয়া এরদোয়ান ও ৪৪ দশমিক ৮৮ শতাংশ ভোট পাওয়া কেমাল কিলিকদারোগলুর এখন অপেক্ষার পালা। তাদের একজনই আজ পেতে চলেছেন তুরস্কের মসনদ।

আরও পড়ুন : ১৫০০ জলবায়ু কর্মী আটক

বিবিসি জানিয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটের কারচুপি ঠেকাতে বিরোধীদলগুলো একটি স্বেচ্ছাসেবক বাহিনী মোতায়েন করেছে। প্রথম পর্বের পর আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকরা ভোটের মাঠে অসমতার কথা উল্লেখ করেছিলেন।

প্রবল মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয়-সংকট এই নির্বাচনে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। দ্বিতীয় ধাপের নির্বাচনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীদের বড় অংশের ভোটগ্রহণ ইতোমধ্যে শেষ হয়েছে।

আরও পড়ুন : ৫২.৭ ভাগ ভোট পেয়ে জয়ী হবেন!

প্রথম রাউন্ডে ভোট পড়েছে ৮৮ দশমিক আট শতাংশ। এতে এরদোয়ান এগিয়ে আছেন। তাই উভয় প্রার্থীরই নজর ৮০ লাখ ভোটারের ওপর, যারা প্রথম পর্বে ভোট দেননি, কিন্তু এবার দিতে পারেন। সূত্র: আল জাজিরা, বিবিসি

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা