আন্তর্জাতিক

পুরোনো ট্যাংক বের করছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি কথিত ‘বিশেষ সামরিক অভিযানের’ নামে ইউক্রেনে হামলা চালায় রুশ সেনারা। ইউক্রেনে সামরিক অভিযান অব্যাহত রাখতে এখন নিজেদের পুরোনো আমলের অস্ত্র ব্যবহার করছে রাশিয়ার সেনারা।

আরও পড়ুন : ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

যুক্তরাষ্ট্রের সং ফবাদমাধ্যম সিএনএন সোমবার (৮ মে) এক প্রতিবেদনে জানিয়েছে, মার্চের শেষ দিকে সোভিয়েত আমলের টি-৫৫ মডেলের ট্যাংকগুলো পুরোনো গুদাম থেকে বের করে দেশটি। যেগুলো ১৯৪৮ সালে সোভিয়েত ইউনিয়নের রেড আর্মি ব্যবহার করত। এই ট্যাংকগুলো এতই পুরোনো যে— এগুলো এখন অনেক দেশের জাদুঘরে রয়েছে।

তবে ট্যাংকগুলো পুরোনো হলেও এগুলো এখনো বেশ কার্যকর বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

রেড আর্মির জন্য তৈরি এ যুদ্ধট্যাংক পরবর্তীতে বিশ্বব্যাপী প্রায় ১ হাজারটি তৈরি করা হয়। সহজে ব্যবহার ও রক্ষণাবেক্ষণের কারণে মিসর, চীনসহ অনেক দেশ এগুলো নেয়। বর্তমানে কিছু দেশে ট্যাংকগুলো এখনো সচল আছে।

তবে যুগ বদলের সঙ্গে সঙ্গে এ ট্যাংকগুলোর শক্তি ও সামর্থ্য দুটোই কমেছে। ১৯৯১ সালে গালফ যুদ্ধে ইরাকি বাহিনীর ব্যবহৃত এসব ট্যাংক ২৩ কিলোমিটার দূর থেকেও আঘাত হেনে ধ্বংস করার রেকর্ড রয়েছে মার্কিন ট্যাংকের।

আরও পড়ুন: গাজায় বিমান হামলা, নিহত ১০

রাশিয়ার কাছে যেসব টি-৫৫ ট্যাংক ছিল সেগুলোকে ১৯৮০ সালের পর থেকে অবসরে পাঠানো শুরু হয়। তবে ট্যাংকগুলো ধ্বংস করার বদলে রেখে দেয় মস্কো। দেশটির চিন্তা ছিল, এগুলো প্রয়োজনে ব্যবহার করা যাবে। এখন সেটিই করার পরিকল্পনা করা হচ্ছে। তাদের কাছে টি-৫৫ মডেলের অন্তত ২৮ হাজার ট্যাংক আছে বলে ধারণা বিশেষজ্ঞদের।

রাশিয়ার টি-৫৫ ট্যাংকগুলো আর্সেনভ ঘাঁটিতে রাখা ছিল। স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবিতেও দেখা গেছে এই ঘাঁটি থেকে পুরোনো ট্যাংক বের করছে দেশটি। এছাড়া কয়েকদিন ধরে যুদ্ধের সম্মুখভাগেও এগুলো দেখা যাচ্ছে।

রবার্ট লি নামে যুক্তরাষ্ট্রের একজন সামরিক বিশেষজ্ঞ জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধের আগে রাশিয়ার ৩ হাজার আধুনিক ট্যাংকের বিশাল বহর ছিল। কিন্তু ইউক্রেনীয়দের হামলায় তাদের চার ভাগের তিন ভাগ ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন যুদ্ধের মধ্যে তাদের যে পরিমাণ ট্যাংক দরকার সেই অনুযায়ী নতুন ট্যাংক তৈরি করতে পারছে না দেশটি। ফলে পুরোনো ট্যাংক ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: সাতক্ষীরায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে যুদ্ধের ময়দানে টি-৫৫ ট্যাংক ব্যবহারের বিষয়টি স্বীকার করেনি। কিন্তু সামরিক ব্লগারদের প্রকাশিত সাম্প্রতিক ছবিতে এসব ট্যাংক যুদ্ধক্ষেত্রে দেখা গেছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা