আন্তর্জাতিক

ফসফরাস বোমা হামলার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে বাখমুত শহরে ফসফরাস বোমা হামলার অভিযোগ করেছে ইউক্রেন।

আরও পড়ুন : দ. কোরিয়ায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

শনিবার (৬ মে) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের সামরিক বাহিনীর প্রকাশিত ড্রোন ফুটেজে দেখা গেছে, বাখমুতে আগুন জ্বলছে। ফলে শহরের ওপর সাদা ফসফরাস বৃষ্টির মতোও দেখা যায়।

আরও পড়ুন : যুক্তরাজ্যে রাজতন্ত্রবিরোধীদের বিক্ষোভ

বিবিসি বলছে, সাদা ফসফরাস বোমার ব্যবহার নিষিদ্ধ নয়। তবে বেসামরিক এলাকায় এ বোমার ব্যবহারকে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত।

ফসফরাস বোমাবর্ষণের ফলে দ্রুতগতিতে আগুন ছড়িয়ে পড়ে। এ আগুন নিভিয়ে ফেলা অত্যন্ত কঠিন।

আরও পড়ুন : এগিয়ে এলো ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’

এর আগেও রাশিয়ার বিরুদ্ধে এই বোমা ব্যবহারের অভিযোগ উঠেছিল। গত কয়েক মাস ধরে শহরটি দখলে মরিয়া চেষ্টা চালাচ্ছে রাশিয়া।

পশ্চিমরা কর্মকর্তারা ধারণা করছেন, বাখমুতে লড়াইয়ে মস্কোর হাজার হাজার সৈন্য মারা গেছেন।

আরও পড়ুন : নৌযান শ্রমিকদের বিক্ষোভ

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটারে জানিয়েছে, অগ্নিসংযোগকারী গোলাবারুদের পাশাপাশি ফসফরাস হামলার লক্ষ্যবস্তু হয়েছে বাখমুতের অদখলকৃত এলাকা। মস্কোর বাহিনী শহর ধ্বংস অব্যাহত রেখেছে।

তবে বাখমুতে রাশিয়ার সামরিক বাহিনী ঠিক কখন ফসফরাস হামলা চালিয়েছে তা এখনো পরিষ্কার নয়।

আরও পড়ুন : বাইডেনের উপদেষ্টা ভারতীয় নীরা

ইউক্রেনের শেয়ার করা ফুটেজে বাখমুতের সুউচ্চ ভবনগুলোতে আগুনে জ্বলতে দেখা গেছে। এই ভিডিও ফুটেজ ইউক্রেনের সামরিক বাহিনী নজরদারি ড্রোন থেকে ধারণ করেছে বলে ধারণা করা হচ্ছে।

সামাজিক মাধ্যমে পোস্ট করা অন্যান্য ভিডিওতে দেখা যায়, মাটিতে আগুন জ্বলছে এবং ফসফরাসের সাদা মেঘ রাতের আকাশকে আলোকিত করছে।

আরও পড়ুন : এসি কেনার আগে খেয়াল রাখবেন

এ ভিডিওটি বিশ্লেষণ করেছে বিবিসি। ফুটেজটি বাখমুত শহরের কেন্দ্রস্থলের ঠিক পশ্চিমে এবং একটি শিশু হাসপাতালের কাছাকাছি এলাকায় বলে ধারণা করা হয়।

বিশ্লেষণে ব্রিটিশ এই সংবাদমাধ্যম জানায়, বাখমুত হামলায় অগ্নিসংযোগকারী গোলাবারুদের ব্যবহার করা হয়েছিল। তবে সেখানে ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি।

আরও পড়ুন : অবশেষে রাজমুকুট চার্লসের মাথায়

২০২২ সালে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করার পর রাশিয়ার বিরুদ্ধে কয়েকবার সাদা ফসফরাস ব্যবহারের অভিযোগ তুলেছে কিয়েভ। যুদ্ধের একেবারে শুরুর দিকে মারিউপোল অবরোধের সময় রাশিয়া প্রথম এই বোমা ব্যবহার করে।

অবশ্য মস্কো কখনই প্রকাশ্যে সাদা ফসফরাস ব্যবহারের অভিযোগ স্বীকার করেনি। ঐ বছর ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ জোর দিয়ে বলেছিলেন, রাশিয়া কখনই আন্তর্জাতিক কনভেনশন লঙ্ঘন করেনি।

আরও পড়ুন : সেপ্টেম্বর থেকে নারিতায় ফ্লাইট শুরু

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, রাশিয়া ফসফরাস বোমার ব্যবহার করছে।

প্রসঙ্গত, ফসফরাস বোমার মাধ্যমে এক ধরনের রাসায়নিক পাউডার ছড়িয়ে দেওয়া হয়, যা অক্সিজেনের সংস্পর্শে জ্বলে ওঠে এবং ভয়াবহভাবে পুড়িয়ে দেয়।

খবর : বিবিসি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা