ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমরা যুদ্ধ বন্ধে ব্যর্থ 

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, সুদানে ছড়িয়ে পড়া যুদ্ধ বন্ধে আমরা পুরোপুরি ব্যর্থ হয়েছি। সুদানে যুদ্ধবিরতির প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর এমন কথা বলেছেন তিনি।

আরও পড়ুন : কুয়াকাটায় ভেসে এলো মৃত ডলফিন

নাইরোবিতে তিনি সাংবাদিকদের জানান, একটি বেসামরিক সরকার গঠনের প্রত্যাশা ছিল আমাদের। তবে বর্তমান পরিস্থিতিতে জাতিসংঘ বিস্মিত। আমরা এবং আরও অনেকে এ ধরনের ঘটনা ঘটবে বলে আশা করিনি।

সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলমান সংঘর্ষে দেশটিতে অন্তত ৫৫০ জন নিহত এবং ৪ হাজার ৯২৬ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : নারী শ্রমিকের মরদেহে আঘাতের চিহ্ন

২০১৯ সালে শক্তিশালী ওমর আল-বশিরের পতনের পর থেকে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা বেসামরিক এবং সামরিক বাহিনীকে আলোচনায় আনার চেষ্টা করেছে।

বৃহস্পতিবার (৪ মে) রয়টার্স জানায়, আলোচনার আগে যুদ্ধরত উভয় পক্ষই রাজধানীতে অঞ্চল নিয়ন্ত্রণের জন্য লড়াই করছে বলে ধারণা করা হচ্ছে। যদিও উভয় পক্ষের নেতারা ২ সপ্তাহেরও বেশি সময় ধরে লড়াইয়ের পর আলোচনায় বসতে নিজেদের ইচ্ছা খুব কমই দেখিয়েছেন।

আরও পড়ুন : আরও ৯ হাসপাতালে ভর্তি

রাজধানী খার্তুমের পাশাপাশি পার্শ্ববর্তী শহর ওমদুরমান এবং বাহরিতেও ভারী বোমাবর্ষণ করা হচ্ছে। কয়েকদিন আগে উভয় পক্ষই ৭ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তবে সেই যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা