ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

একই বাড়ি থেকে ৭ জনের লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে একই বাড়ি থেকে ২ নিখোঁজ কিশোর ও একজন যৌন অপরাধীসহ ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : বিশ্বে আরও ২২৬ মৃত্যু

সোমবার (১ মে) বিকালে ৭ জনের লাশ উদ্ধার করে ওকমুলজি কাউন্টি শেরিফ এডি রাইস।

তিনি জানান, যৌন অপরাধী জেসি ম্যাকফ্যাডেন বাড়িতে তল্লাশি চালিয়ে সেখানে ১৪ বছর বয়সি আইভি ওয়েবস্টার এবং ১৬ বছর বয়সি ব্রিটানি ব্রুয়ারের মৃতদেহ উদ্ধার করেন অফিসাররা।

আরও পড়ুন : সুদানে আরও ৭ দিনের যুদ্ধবিরতি

তিনি আরও জানিয়েছেন, অন্যান্য মৃতদেহ সম্ভবত জেসি ম্যাকফ্যাডেন এবং তার পরিবারের সদস্যদের হতে পারে। তবে লাশ কাদের তা এখনো শনাক্ত করা যায়নি।

সোমবারের শুরুতে কাউন্টি একটি সতর্কতা জারি করেছিল যে, ২ টি কিশোর নিখোঁজ। পরে মৃতদেহ পাওয়ার পর ঐ সতর্কতা বাতিল করা হয়।

আরও পড়ুন : মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান

স্থানীয় সংবাদমাধ্যম কেওটিভি জানায়, ব্রিটানি ব্রুয়ার গত সপ্তাহান্তে ম্যাকফ্যাডেন পরিবারের সাথে সময় কাটাতে গিয়েছিলেন। রোববার (৩০ এপ্রিল) রাতে তার বাড়ি ফেরার কথা ছিল কিন্তু আসেনি।

৩৯ বছরের বয়সী ম্যাকফ্যাডেন একটি কিশোরী মেয়েকে যৌন বার্তা পাঠানোর জন্য অভিযুক্ত ছিলেন। সোমবার তার বিচার শুরু হওয়ার কথা ছিল।

আরও পড়ুন : বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

গোটা ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি। এ ঘটনার তদন্ত করছে পুলিশ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা