ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

ভারত সফরে যাচ্ছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের মে মাসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ভারত সফরে যাচ্ছেন। তিনি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) নামে একটি আঞ্চলিক জোটের বৈঠকে অংশ নিতে আগামী মাসের প্রথম সপ্তাহে প্রতিবেশী দেশটিতে যাবেন।

আরও পড়ুন : ইউক্রেনকে সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের

বৃহস্পতিবার (২০ এপ্রিল) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মে মাসে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। আগামী ৪-৫ মে এই বৈঠক ভারতে অনুষ্ঠিত হবে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

আঞ্চলিক রাজনৈতিক ও নিরাপত্তা ব্লক এসসিও’তে সদস্য হিসেবে অন্য দেশগুলোর সাথে রাশিয়া, চীন, ভারত এবং পাকিস্তানও রয়েছে।

আরও পড়ুন : ভারতে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড

ভারতের পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় রাজ্য গোয়ায় এসসিও পররাষ্ট্রমন্ত্রীদের ওই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বার্তাসংস্থা এএনআই।

২০১৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পর প্রথম কোনও পাকিস্তানি নেতা হিসেবে ৪ মে ভারত সফর করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

অপরদিকে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি আগামী মাসে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকে যোগ দেবেন বলে বৃহস্পতিবার পররাষ্ট্র দপ্তর জানিয়েছে।

আরও পড়ুন : ইয়েমেনে পদদলিত হয়ে নিহত ৮৫

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মুমতাজ জাহরাহ বালোচ বৃহস্পতিবার সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে বলেছেন, ‘বিলাওয়াল ভুট্টো জারদারি ভারতের গোয়ায় ৪-৫ মে অনুষ্ঠিতব্য এসসিও কাউন্সিল অব ফরেন মিনিস্টারস (সিএফএম)-এ পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।’

তিনি আরও বলেন, এসসিও সিএফএম-এর বর্তমান চেয়ারম্যান এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আমন্ত্রণে পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো ওই সভায় যোগ দেবেন।

মুমতাজ জাহরাহ বালোচ বলেন, এসসিওর প্রতি আমাদের দীর্ঘদিনের প্রতিশ্রুতি বজায় রেখে এসসিও বৈঠকে অংশগ্রহণ অব্যাহত রেখেছে পাকিস্তান।

আরও পড়ুন : বেইজিংয়ে আগুনে নিহত বেড়ে ২৯

বর্তমানে এসসিওতে আটটি সদস্য দেশ রয়েছে। তারা হলো- চীন, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, রাশিয়া, পাকিস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান।

এই সংস্থার চারটি পর্যবেক্ষক রাষ্ট্র হলো- আফগানিস্তান, বেলারুশ, ইরান এবং মঙ্গোলিয়া। এই চারটি দেশই অবশ্য এসসিও’র পূর্ণ সদস্যপদ পেতে আগ্রহী।

প্রসঙ্গত, ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর থেকে পাকিস্তান ও ভারত তিনটি যুদ্ধ করেছে। এর মধ্যে বিতর্কিত কাশ্মির অঞ্চল ছিল উভয় দেশের দু’টি যুদ্ধের মূল কারণ।

আরও পড়ুন : বিশ্বের জনবহুল দেশ ভারত

নয়াদিল্লি অবশ্য ভারত-শাসিত কাশ্মিরে কয়েক দশক ধরে চলা বিদ্রোহের জন্য পাকিস্তানকে অভিযুক্ত করে থাকে । তবে ভারতের এই অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে পাকিস্তান।

২০১৯ সালের শেষের দিকে ভারত-শাসিত কাশ্মিরে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেসময় ভারত একতরফাভাবে কাশ্মিরের স্বায়ত্তশাসিত মর্যাদা বাতিল করে।

নয়াদিল্লির এই পদক্ষেপের ফলে সেখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

আরও পড়ুন : সুদানে যুদ্ধবিরতি ঘোষণা

মূলত ভারতের সেই পদক্ষেপের পর থেকে ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে আনুষ্ঠানিক আলোচনা স্থগিত রয়েছে। যদিও কূটনীতির মাধ্যমে নানা সময়ে পর্দার পেছনে আলোচনা পুনরায় শুরু করার কিছু প্রচেষ্টা করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা