ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

আয়ারল্যান্ডে পেট্রোল বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন উত্তর আয়ারল্যান্ড সফরে যাচ্ছেন। তার এই সফরের ঠিক আগে সেখানকার পুলিশের গাড়িকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। ‘গুড ফ্রাইডে’ চুক্তির ২৫ বছরপূর্তি উপলক্ষে তিনি অঞ্চলটিতে সফর করবেন।

আরও পড়ুন : নারীদের রেস্টুরেন্টে যাওয়ায় বিধিনিষেধ!

অবশ্য উত্তর আয়ারল্যান্ডে বাইডেনের এই সফর ঘিরে আগেই সহিংসতার আশঙ্কা করা হয়েছিল। মঙ্গলবার (১১ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বেলফাস্ট সফরের একদিন আগে পুলিশের গাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (১০ এপ্রিল) পুলিশ জানিয়েছে, লন্ডনডেরিতে গুড ফ্রাইডে শান্তি চুক্তির বিরোধিতা করে আয়োজিত একটি সমাবেশ থেকে বেশ কয়েকজন মুখোশধারী ব্যক্তি পুলিশের গাড়িতে পেট্রোল বোমা ও অন্যান্য বস্তু দিয়ে হামলা চালায়।

আরও পড়ুন : জাতীয় দলের মর্যাদা হারাল তৃণমূল!

রয়টার্সের একটি ছবিতে দেখা গেছে, ক্রেগগানের প্রধানত আইরিশ জাতীয়তাবাদী এলাকায় চার যুবক পুলিশের একটি সাঁজোয়া গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করছে। ওই গাড়ির একপাশ পুরোপুরি আগুনে আচ্ছাদিত অবস্থায় রয়েছে।

পুলিশ জানিয়েছে, হামলাকারী ওই যুবকরা কিছুক্ষণ পরেই ছত্রভঙ্গ হয়ে যায় এবং কেউ আহত হয়নি।

ডেরি সিটি অ্যান্ড স্ট্রাবেন এরিয়া চিফ সুপারিনটেনডেন্ট কমান্ডার নাইজেল গডার্ড বলেছেন, ‘আমরা আজ বিকেলে ক্রেগগানে যা দেখেছি তা অবিশ্বাস্যভাবে হতাশাজনক। আইনগত দায়িত্ব পালনের জন্য ওই এলাকায় উপস্থিত আমাদের অফিসারদের ওপর এটি ছিল অনর্থক এবং বেপরোয়া আক্রমণ।’

আরও পড়ুন : তাইওয়ানকে ঘিরে আছে চীনা জাহাজ

তিনি বলেন, পুলিশ এ বিষয়ে প্রমাণ সংগ্রহের কাজ করছে এবং হাতে পাওয়া ফুটেজকে এখন ২০০০ সালের সন্ত্রাস আইনের অধীনে সম্ভাব্য অপরাধের তদন্তের অংশ হিসাবে পর্যালোচনা করা হবে।

উত্তর আয়ারল্যান্ডে ক্যাথলিক ও প্রোটেস্টান্ট সম্প্রদায়ের মধ্যে প্রায় তিন দশকের উত্তেজনা ও সহিংসতা বন্ধ করতে ২৫ বছর আগে ‘গুড ফ্রাইডে’ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। প্রায় ৩ হাজার ৫০০ মানুষ সেই সংঘাতের বলি হয়েছিলেন।

সোমবার সেই গুড ফ্রাইডে চুক্তি স্বাক্ষরের ২৫ তম বার্ষিকী ছিল। যদিও শান্তির বিরোধিতাকারী ছোট গোষ্ঠীগুলো এখনও কিছু বিক্ষিপ্ত সহিংসতা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন : পবিত্র কাবায় প্রশান্তির বৃষ্টি

গত মাসে ব্রিটেনের এমআই ফাইভ গোয়েন্দা সংস্থার এক রিপোর্ট অনুযায়ী, উত্তর আয়ারল্যান্ডে সন্ত্রাসবাদের আশঙ্কা তীব্র হয়ে উঠেছে। অদূর ভবিষ্যতেই সহিংসতা শুরু হতে পারে বলে সংস্থাটি আশঙ্কা করছে। এমনকি বাইডেনের সফরের সময়েও হামলার আশঙ্কা দূর করা যাচ্ছে না।

রয়টার্স জানিয়েছে, ব্রিটেনের এমআই ফাইভ গোয়েন্দা সংস্থা গত মাসের শেষের দিকে উত্তর আয়ারল্যান্ডে অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের বিষয়ে হুমকির মাত্রা বাড়িয়েছে। এর মানে সেখানে আক্রমণের সম্ভাবনা খুবই বেশি।

মঙ্গলবার বেলফাস্টে প্রেসিডেন্ট জো বাইডেনের পৌঁছানোর কথা রয়েছে। সফরে বেলফাস্ট বিশ্ববিদ্যালয়ে একটি ভাষণও দেবেন তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা