ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

জাতীয় দলের মর্যাদা হারাল তৃণমূল!

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম বঙ্গের মমতা ব্যানার্জির ঘাসফুল শিবির এবার জোর ধাক্কা খেয়েছে। জাতীয় দলের মর্যাদা হারিয়েছে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন : তাইওয়ানকে ঘিরে আছে চীনা জাহাজ

সোমবার (১০ এপ্রিল) ভারতের জাতীয় নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেস, সিপিআই, বিআরএস, এনসিপি ও এলজেপির জাতীয় দলের মর্যাদা প্রত্যাহার করেছে। পাশাপাশি জাতীয় দলের মর্যাদা পেল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি বা আপ।

সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের জাতীয় দলের মর্যাদা প্রত্যাহারের দাবি জানান। ত্রিপুরা ও মণিপুরের নির্বাচনের পরই বার বার তিনি বলতে থাকেন কেন তৃণমূল কংগ্রেসের জাতীয় দলের মর্যাদা থাকা উচিত নয়। তার পরই একাধিক রাজ্য থেকে একাধিক দলের জাতীয় দলের তকমা নিয়ে প্রশ্ন উঠে যায়।

আরও পড়ুন : পবিত্র কাবায় প্রশান্তির বৃষ্টি

সোমবার ১৬ পাতার একটি নির্দেশিকা বের করেছে জাতীয় নির্বাচন কমিশন। সেখানে যে যে শর্ত পূরণ করলে জাতীয় দলের তকমা পাওয়া যায় সেসব ক্যাটিগোরি ধরে ধরে কোথায় তৃণমূল কংগ্রেস ফেল করছে তা দেখানো হয়েছে। এভাবেই তৃণমূল কংগ্রেসের জাতীয় দলের তকমা বাতিল করা হয়েছে।

জাতীয় নির্বাচন কমিশনের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, গত মাসে এনিয়ে একটি শুনানি হয়েছিল। সেখানে বেশ কয়েকটি দলের যাদের জাতীয় দলের তকমা থাকা উচিত নয় তাদের নিয়ে একটি শুনানি হয়। তৃণমূল কংগ্রেসের তরফে সেই শুনানিতে হাজির হয়েছিলেন সুখেন্দুশেখর রায় ও একজন আইনজীবী। সেখানে তারা তাদের বক্তব্য জানান।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে গোলাগুলি, নিহত ৫

তৃণমূল সূত্রে খবর, ওই শুনানিতে তৃণমূল বলে ১০ বছর অন্তর বিষয়টি পর্যোলোচনা করার কথা নির্বাচন কমিশনের। ওই নিয়ম অনুযায়ী ২০২৪ সাল পর্যন্ত তৃণমূলের জাতীয় দলের তকমা থাকা উচিত। কিন্তু কমিশন সূত্রে খবর, গোটা বিষয়টি নির্বাচন কমিশনের এক্তিয়ারের বিষয়।

দলের এমন অবনমনে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, আইনগতভাবে নির্বাচন কমিশনকে এর জবাব দেব। এই সিদ্ধান্ত সঠিক নয়। এনিয়ে আমরা স্মারকলিপি দিয়েছিলাম। আগেও নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অনেক মতামত বেরিয়েছে।

আরও পড়ুন : ঝাড়খন্ডে সংঘর্ষ, নেমেছে দাঙ্গা পুলিশ

নির্বাচন কমিশনের রায়কে বাতিল করেছে সুপ্রিম কোর্ট। কমিশনের সাখে আমরা একমত নই। এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। বস্তুত, আইনি পথে কিভাবে জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা যায়, তৃণমূলের তরফে সে সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।

অপরদিকে, কমিশনের ওই নির্দেশিকার পর রাজ্যের বিরোধী দলনেতা এক টুইট করে লিখেছেন, তৃণমূলের জাতীয় দলের তকমা সরিয়ে দেয়ায় মুখ্য নির্বাচন কমিশনারকে ধন্যবাদ। ত্রিপুরা বিধানসভা নির্বাচনের পরই আমি দাবি করেছিলাম, জাতীয় দলের মর্যাদা হারিয়েছে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন : বিয়েতে গুলি ছুড়ে বিপদে নববধূ

তৃণমূল এমপি শান্তনু সেন দলের জাতীয় দলের তকমা হারানো নিয়ে বলেন, কোন নির্বাচন কমিশন এই ঘোষণা করল? সেই নির্বাচন কমিশন যারা ২৩৬টা আসন থাকা তামিলনাডুতে এক দফায় নির্বাচন করে আর ২৯৪ আসন থাকা পশ্চিমবঙ্গে আট দফায় নির্বাচন করে।

এই নির্বাচন কমিশনকে বিজেপি নেতারা ফোনে নির্দেশ দিচ্ছে বলে অডিও শুনেছিলাম। কোন দলের জাতীয় দলের তকমা কেড়ে নেয়া হচ্ছে? যে দল দেশে এখন তৃতীয় বৃহত্তম দল। ১০ বছর অন্তর এই তকমার পর্যোলোচনা করা উচিত। এনিয়ে দল দলগত সিদ্ধান্ত নিয়ে যা করার করব।' সূত্র : জি নিউজ

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা