ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক
নাইজেরিয়া

সশস্ত্র বন্দুক হামলায় নিহত বেড়ে ৭৪

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার বেনু রাজ্যে বন্দুকধারীদের পৃথক দুই ভয়াবহ হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪ জনে দাঁড়িয়েছে।

আরও পড়ুন : সন্ত্রাসীদের হামলায় নিহত ৪৪

শনিবার (৮ এপ্রিল) স্থানীয় সরকারি কর্মকর্তা ও পুলিশ সন্ত্রাসী হামলায় বেসামরিক নাগরিকদের প্রাণহানির এই তথ্য জানিয়েছেন।

নাইজেরিয়ার ওই রাজ্যে প্রায়ই পশুপালক ও কৃষকদের মাঝে সহিংস এই সংঘর্ষের ঘটনা ঘটে। সর্বশেষ এ হামলায় আরও অনেকে আহত হয়েছেন।

আরও পড়ুন : যুদ্ধবিমানে ঘুরলেন ভারতের প্রেসিডেন্ট

জনসংখ্যা বৃদ্ধির ফলে কৃষি জমি সম্প্রসারণে করতে গিয়ে বিগত কয়েক বছরে ওই অঞ্চলে পশুপালক ও কৃষকদের মাঝে সংঘর্ষের ঘটনা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেয়েছে।

কৃষি জমির সম্প্রসারণের কারণে গবাদি পশুপালনের জন্য খোলা চারণভূমির পরিমাণ কমে যাওয়ায় সম্প্রতি এই সংঘাত চরমে পৌঁছেছে।

আরও পড়ুন : ভারত আসছেন ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী

দেশটির বেনু রাজ্য পুলিশের মুখপাত্র ক্যাথরিন অ্যানেন জানিয়েছেন, শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত এমগবানের অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত লোকজনের জন্য তৈরি করা একটি আশ্রয় শিবির থেকে ২৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তবে কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে তা পরিষ্কারভাবে জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা বলেছেন, বন্দুকধারীরা সেখানে পৌঁছে নির্বিচারে গুলি চালিয়ে কয়েকজনকে হত্যা করেছে।

আরও পড়ুন : তাইওয়ানে চীনের সামরিক মহড়া

এদিকে গত বুধবার (৫ এপ্রিল) একই রাজ্যের ওটুকপোর স্থানীয় সরকার নিয়ন্ত্রিত এলাকার প্রত্যন্ত উমোগিদি গ্রামে পৃথক হামলার ঘটনা ঘটে।

ওটুকপোর চেয়ারম্যান বাকো ইজে রয়টার্সকে বলেন, সন্দেহভাজন পশুপালকরা একজনের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়া গ্রামবাসীকে হত্যা করেছে।

আরও পড়ুন : সৌদিতে তুষারপাতের পূর্বাভাস

বেনু রাজ্য সরকারের নিরাপত্তা উপদেষ্টা পল হেমবা বলেছেন, বুধবারের হামলার পর ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এই রাজ্যে সন্ত্রাসী হামলার ঘটনায় উমোগিদি সম্প্রদায়ের দশজনসহ অন্যদের প্রাণহানির ঘটনায় নিন্দা জানিয়ে শনিবার বিবৃতি দিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি। একই সঙ্গে নিরাপত্তা বাহিনীকে ক্ষতিগ্রস্ত এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন : ভারতকে টর্পেডো দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রসঙ্গত, নাইজেরিয়ার প্রত্যন্ত অঞ্চলে এই ধরনের বহু হামলার ঘটনার তথ্য পাওয়া যায় না। নিরাপত্তা বাহিনীর জনবল সংকটের কারণে প্রায়ই প্রত্যন্ত অঞ্চলগুলোতে লোকজন হামলার শিকার হলেও তাৎক্ষণিকভাবে প্রশাসনের সহায়তা দেয়াও সম্ভব হয় না।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা