ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক ড্রোন বানাল উ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক : এবার পানির নিচে চলতে পারে এমন একটি পারমাণবিক ড্রোন প্রস্তুত করেছে উত্তর কোরিয়া। নতুন এই ড্রোনটির নাম দেওয়া হয়েছে হেইল-২।

আরও পড়ুন : পুলিশের অভিযানে গ্রেফতার ৪৫

শনিবার (৮ এপ্রিল) ইতোমধ্যে ড্রোনটি পরীক্ষা করে সাফল্য এসেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম কেসিএনএ।

প্রতিবেদনে বলা হয়ে, গত সপ্তাহে উত্তর কোরিয়ার জলসীমায় ড্রোনটি ছেড়ে দেওয়া হয়েছিল। সেটি উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের বিভিন্ন এলাকায় ঘুরে ৭১ ঘণ্টারও বেশি সময় বেড়ানোর পর শনিবার বিকেলের দিকে ড্রোনটি ধ্বংস করেছে সামরিক বাহিনী।

আরও পড়ুন : বরিশাল প্লাজার আগুন নিয়ন্ত্রণে

গত ২৩ মার্চ প্রথম পানির নিচে চলতে সক্ষম ড্রোন হেইল-১ প্রস্তুত করেছিল উত্তর কোরিয়া। হেইল-১ পরমাণু শক্তিতে চালিত কোনো ড্রোন নয়অ তবে এটি পরমাণু বোমা বহনে সক্ষম। উত্তর কোরিয়ার নিজস্ব প্রযুক্তিতে প্রস্তুত করা হয়েছিল এই ড্রোনটি।

কেসিএনএর বলছে, নতুন হেইল-২ ড্রোনটি উত্তর কোরিয়র সামরিক শক্তিমত্তার অন্যতম প্রতীক।

আরও পড়ুন : তথ্য দিতে ব্যবসায়ীদের দীর্ঘ লাইন

প্রসঙ্গত, ২০১২ সালে প্রথম পরমাণু শক্তি চালিত ড্রোন প্রস্তুত করবে বলে ঘোষণা দিয়েছিল উত্তর কোরিয়া। তারপর প্রায় এক যুগ সময় লাগল এটি বানাতে। অবশ্য এর মধ্যে অসংখ্যবার পরীক্ষামূলকভাবে দূর, মাঝারি ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি।

গত ২ বছরেই অন্তত ৫০ বার পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা