ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

বিক্ষোভে উত্তাল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করেছেন ভূখণ্ডটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আল জাজিরা, বিবিসি’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে

এরপরই বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। লাখ লাখ লোক রাস্তায় নেমে নেতানিয়াহুর বিচার বিভাগ সংস্কারের চেষ্টা প্রতিরোধ করার দাবি জানাচ্ছে।

রোববার (২৬ মার্চ) পরিকল্পিত বিচার বিভাগীয় সংস্কারের বিরুদ্ধে কথা বলায় তার লিকুদ পার্টির সিনিয়র সদস্য ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে ছাঁটাই করেন নেতানিয়াহু।

তেলআবিবে রোববার রাতে বিক্ষোভকারীরা ইসরায়েলের পতাকা গায়ে দিয়ে প্রধান রাস্তা অবরোধ করে রাখে। অনেকে বিশাল আগুন ধরিয়ে দেয়। জেরুসালেমে নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়ির সামনেও বিক্ষোভ আয়োজন করা হয়।

নেতানিয়াহুর ডানপন্থী দল লিকুদ পার্টির সিনিয়র সদস্য গ্যালান্ট দলের প্রথম কর্মকর্তা হিসেবে শনিবার বিচার বিভাগ সংস্কার প্রস্তাব স্থগিত করার পরামর্শ দেন। নেতানিয়াহু তার কর্তৃত্ব জোরদার করার জন্য বিচার বিভাগের ক্ষমতা খর্ব করতে চাচ্ছেন বলে ব্যাপকভাবে প্রচলিত রয়েছে।

আরও পড়ুন: কমছে মুরগির দাম

এক সংক্ষিপ্ত বিবৃতিতে নেতানিয়াহুর অফিস জানায়, প্রধানমন্ত্রী বরখাস্ত করেছেন গ্যালান্টকে। নেতানিয়াহু পরে টুইটে বলেন, প্রত্যাখ্যানের বিরুদ্ধে আমাদের অবশ্যই জোরালভাবে দাঁড়াতে হবে।

এই ঘোষণার পর গ্যালান্ট টুইটে ঘোষণা করেন, আমার জীবনের মিশনে সবসময় ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তা আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে।

ঘোষণাটির পর রোববার হাজার হাজার বিক্ষোভকারী তেলআবিরে রাস্তায় রাস্তায় সমবেত হয়, প্রধান মহাসড়কটি বন্ধ করে দেয়। এই পদক্ষেপের ফলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে বিচার বিভাগে আমূল পরিবর্তনের প্রস্তাবটি নিয়ে এগিয়ে যাবেন নেতানিয়াহু। তবে এতে জনসাধারণের পাশাপাশি সামরিক বাহিনী, ব্যবসায়িক নেতারা এবং ইসরায়েলের মিত্ররাও ক্ষুব্ধ হয়েছে।

চলতি সপ্তাহেই প্রস্তাবটির ওপর ভোটাভুটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এটি পাস হলে বিচার বিভাগের নিয়োগের ক্ষেত্রে চরম ডানপন্থী জোট সরকারকে অনেক বেশি ক্ষমতা দেবে।

আরও পড়ুন: নতুন সময়সূচিতে চলবে অফিস

গ্যালান্ট মনে করেন, প্রস্তাবটি নিয়ে সমাজে ব্যাপক বিভাজনের সৃষ্টি হয়েছে। এটি সামরিক বাহিনীর মনোবল ভেঙে দেবে, ইসরায়েলের শত্রুদের সাহসী করে তুলবে।

গ্যালান্ট শনিবার বলেছিলেন, আমার মনে হচ্ছে, আমাদের শক্তির উৎস ক্ষয় হয়ে যাচ্ছে। তিনি নেতানিয়াহুর লিকুদ পার্টির কয়েকজন সদস্যের সমর্থন পেলেও অন্যরা তাকে বরখাস্ত করার আহ্বান জানাচ্ছিলেন।

অন্যদিকে বিরোধী দলের নেতা ইয়ায়ির লাপিদ বলেন, গ্যালান্টকে বরখাস্ত করা ছিল জায়নিস্ট বিরোধী সরকারের নতুন খারাপ কাজ। এটি জাতীয় নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা