আন্তর্জাতিক

ভারতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশে বাস-ট্রাক সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৫০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: নৃশংসতার ১৪ বছর আজ

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সাতনা জেলায় ধর্মীয় অনুষ্ঠান 'কোল মহাকুম্ভ' শেষে কয়েকটি বাসে ফিরছিলেন তারা। রেওয়া-সাতনা সীমান্তে মোহানিয়া টানেলের কাছে যাত্রা বিরতির সময়, পেছন থেকে ৩টি বাসে ধাক্কা মারে একটি ট্রাক।

পুলিশ জানায়, ট্রাকটির টায়ার বিকল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটে। এতে অর্ধশত যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: শনাক্তে শীর্ষে রাশিয়া

মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান আহতদের চিকিৎসা থেকে শুরু করে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এদিকে এক টুইট বার্তায় এ ঘটনায় শোক জানিয়ে আহতদের সুচিকিৎসার নিশ্চয়তা দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা