আন্তর্জাতিক

১ ডলারে মিলছে ৫ লাখ ইরানি রিয়াল

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ডলারের বিপরীতে ইরানের মুদ্রা রিয়ালের ব্যাপক দরপতন হয়েছে নানা অস্থিরতা ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জেরে। এতে করে এক মার্কিন ডলারের বিপরীতে দেশটিতে মিলছে ৫ লাখেরও বেশি রিয়াল। যা ইরানি এই মুদ্রার ইতিহাসে সর্বনিম্ন পতন।

আরও পড়ুন: মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

অপরদিকে তেহরানের বিরুদ্ধে পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞা অবসানের কোনও সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। সোমবার (২০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, বনবাস্ট ডট কমের তথ্য অনুযায়ী- সোমবার প্রতি মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়াল ৫ লাখ ১ হাজার ৩০০-তে পৌঁছে নতুন সর্বনিম্ন রেকর্ডে নেমে গেছে। ওয়েবসাইটটি ইরানি এক্সচেঞ্জ থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে থাকে।

রয়টার্স বলছে, ইরানের এখন মূল্যস্ফীতির হার প্রায় ৫০ শতাংশ। ব্যাপক এই মূল্যস্ফীতির সম্মুখীন হওয়া ইরানিরা এখন তাদের সঞ্চয়ের জন্য নিরাপদ আশ্রয় খুঁজছে। এতে করে তারা মার্কিন ডলারসহ অন্যান্য শক্তিশালী মুদ্রা বা সোনা কিনছে। এর ফলে ইরানি রিয়ালের আরও দরপতন হতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। এরপর বিশ্ববাজারে ইরানের তেল রপ্তানি এবং বৈদেশিক মুদ্রায় দেশটির প্রবেশগম্যতা অনেকটাই সীমিত হয়ে গেছে। আর এতে করে ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিম এশিয়ার এই দেশটির অর্থনীতি।

আরও পড়ুন: ফের শক্তিশালী ভূমিকম্প তুরস্ক-সিরিয়া

এছাড়া গত বছরের সেপ্টেম্বর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে তেহরানের পারমাণবিক কর্মসূচি রোধে ইরান এবং বিশ্বশক্তির মধ্যকার পরমাণু আলোচনা স্থবির হয়ে আছে; যা ইরানের ভবিষ্যতের জন্য অর্থনৈতিক প্রত্যাশার আরও অবনতি ঘটিয়েছে। বনবাস্ট ডট কমের মতে, গত ছয় মাসে ইরানের মুদ্রার মূল্য প্রায় ৬০ শতাংশ হ্রাস পেয়েছে।

এদিকে ইরানের কেন্দ্রীয় ব্যাংক বলেছে, বৈদেশিক মুদ্রার সরবরাহ সহজ করতে এবং দাপ্তরিক লেনদেনের পরিমাণ বাড়াতে তারা নতুন একটি ফরেইন এক্সচেঞ্জ কেন্দ্র খুলছে।

এর আগে গত ডিসেম্বরের শেষের দিকে মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের দ্রুত অবমূল্যায়নের পর ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সেই সময়কার গভর্নর আলী সালেহাবাদিকে বরখাস্ত করা হয়েছিল। এরপরও গত জানুয়ারির তৃতীয় সপ্তাহে ইরানের খোলা বাজারে প্রথমবারের মতো ৪ লাখ ৫০ হাজার রিয়ালের মাইলফলক অতিক্রম করে মার্কিন ডলার।

আরও পড়ুন: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

সংবাদমাধ্যম বলছে, গত বছরের ১৬ সেপ্টেম্বর হিজাব পরাকে কেন্দ্র করে ইরানে পুলিশের হেফাজতে ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর দেশটিতে সহিংস বিক্ষোভ শুরু হয়। এরপর থেকে এখন পর্যন্ত ইরানি রিয়ালের বেশ বড় দরপতন হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা