ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প

মৃতের সংখ্যা ৪৬ হাজার ছাড়ল

সান নিউজ ডেস্ক : তুরস্ক-সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে। ধ্বংসস্তূপে এখনও চলছে উদ্ধার অভিযান।

আরও পড়ুন : চীনকে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

তুরস্কে এই সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৬৪২ জনে। অপরদিকে সিরিয়ায় ৫ হাজার ৮০০ জনের বেশি মানুষের নিহতের খবর পাওয়া গেছে। সিরিয়ায় গত কয়েকদিন ধরে সংখ্যাটি একই রকম আছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে উদ্ধার তৎপরতা অনেকাংশে বন্ধ হয়ে যাবে বলে জানান তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএফএডি) প্রধান ইউনুস সেজার।

আরও পড়ুন : খাদ্য সহায়তা কমানোয় হতাশ রোহিঙ্গারা

এদিকে ধীরে ধীরে এসব এলাকার সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে। ভবন নির্মাণে মানা হয়নি বিল্ডিং কোড, এমন অভিযোগ করছেন ভুক্তভোগীরা।

তুরস্কের সরকার, জানিয়েছে ভবন ধসের ঘটনা তদন্ত করা হবে। কারও গাফিলতি পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন : সিরিয়ায় হামলা, নিহত ৫৩

প্রসঙ্গত, ৬ ফেব্রুয়ারির ভয়াবহ ভূমিকম্প আধুনিক তুরস্কের ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক দূযোগ। তুরস্ক সরকার পরিস্থিতি সামাল দিতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।

স্থানীয় সময় ৪টা ১৭ মিনিটে একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক, সিরিয়া, লেবানন, সাইপ্রাসসহ আরও কয়েকটি দেশ। তবে এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তুরস্ক ও সিরিয়া।

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা