আন্তর্জাতিক

 রায়হানকে ফেরত পাঠাবে মালয়েশিয়া

সান নিউজ ডেস্ক:

গণমাধ্যমে শ্রমিকদের অধিকার ও মানবাধিকার নিয়ে কথা বলায় গ্রেফতার বাংলাদেশি রায়হান কবিরকে অবশেষে দেশে ফেরত পাঠানো হচ্ছে। এমনটাই জানিয়েছে মালয়েশিয়া সরকার।

বুধবার (৫ আগষ্ট) মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি খাইরুল দাইযামি দাউদ ইমিগ্রেশন সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বর্তমানে রয়েল পুলিশ রায়হানের মামলাটি তদন্ত করছেন। তদন্ত শেষ হলে তদন্তের রিপোর্ট এ্যাটর্নি জেনারেল এর কাছে জমা দেয়ার পর আদালতের সিদ্ধান্ত অনুযায়ী তাকে তার নিজ দেশে ফেরত পাঠানো হবে।

এরিমধ্যে তার ওয়ার্ক পারমিট ভিসা বাতিল করা হয়েছে এবং তিনি আর কখনই মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা রায়হান কবিরকে কবে নাগাদ দেশে পাঠানো হবে এই বিষয়ে প্রশ্ন করলে ইমিগ্রেশনের মহাপরিচালক নির্দিষ্ট কোনো তারিখ জানান নি।

তবে, তিনি জানিয়েছেন ৩১ আগষ্টের পর কুয়ালালামপুর-ঢাকা ফ্লাইট পরিচালনা করা হতে পারে। তখন এই বিষয়ে নির্দিষ্টভাবে বলা যাবে।

গ্রেপ্তারের আগে নিজের হোয়াটস অ্যাপ থেকে একটি বার্তা পাঠিয়ে রায়হান কবির বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমকে বলেন, 'আমার অপরাধটা কী? আমি তো কোনো মিথ্যা বলিনি। প্রবাসীদের ওপর যে বৈষম্য ও নিপীড়ন চলেছে, আমি শুধু সেই কথাগুলো বলেছি। আমি চাই প্রবাসে থাকা কোটি বাংলাদেশি ভালো থাকুক। আমি চাই পুরো বাংলাদেশ আমার পাশে থাকুক।'

উল্লেখ্য, চলতি মাসের ৩ তারিখ সংবাদমাধ্যমটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘লকডআপ ইন মালয়েশিয়ান লকডাউন-১০১ ইস্ট’ শীর্ষক অনুসন্ধানী প্রতিবেদনে করোনাভাইরাস মহামারীতে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের সঙ্গে সরকারের আচরণ নিয়ে কথা বলেন রায়হান কবির।

মালয়েশিয়া সরকার ওই প্রতিবেদনের অভিযোগগুলো অস্বীকার করে এবং রায়হানের ওয়ার্ক পারমিট বাতিল করে দেয়। পরে ২৪ জুলাই শুক্রবার সন্ধ্যায় তাকে কুয়ালালামপুরের জালান পাহাং স্তাপার একটি কন্ডোমিনিয়াম থেকে গ্রেফতার করে এবং ১৪ দিনের জন্য জিজ্ঞাসাবাদে নেয় দেশটির পুলিশ।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা