বিশ্বে প্রথম নাক দেওয়ার করোনা ভ্যাকসিন ‘ইনকোভ্যাক’ বাজার এনেছে ভারত।
আন্তর্জাতিক

বিশ্বে প্রথম নাকে দেওয়ার টিকা চালু

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে প্রথম নাকে দেওয়ার করোনাভাইরাসের ভ্যাকসিন ‘ইনকোভ্যাক’ বাজারে এনেছে ভারত।

আরও পড়ুন: পকেট বাণিজ্য করে কমিটি নয়

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) এই ভ্যাকসিনের উদ্বোধন করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডা. মনসুখ মান্দাভিয়া এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং।

গত বছরের ডিসেম্বরে প্রাথমিক দুই ডোজ করোনা টিকা যারা নিয়েছেন, তারা বুস্টার ডোজ হিসেবে ‘ইনকোভ্যাক’ নিতে পারবেন বলে অনুমোদন দিয়েছে দেশটির সরকার।

আরও পড়ুন: তাদের মধ্যে আন্তরিকতার অভাব

ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেকের তৈরি এই ভ্যাকসিন দেশটির সরকারের কাছে ৩২৫ রুপি (বাংলাদেশি ৪১১ টাকার বেশি) এবং বেসরকারি হাসপাতালে ৮০০ রুপিতে (এক হাজার ১৪ টাকা) বিক্রি হবে।

এর আগে, ভারতের ওষুধের মান নিয়ন্ত্রক সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) ১৮ বছর বা তার বেশি বয়সীদের জন্য জরুরি পরিস্থিতিতে নাকে দেওয়ার ভ্যাকসিন ‘ইনকোভ্যাক’ ব্যবহারের অনুমোদন দেয়।

আরও পড়ুন: অনিবন্ধিত পোর্টাল-আইপিটিভি গুজব ছড়ায়

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ইনকোভ্যাকের দু’টি ডোজ ২৮ দিনের ব্যবধানে ব্যবহার করতে হবে।

গত মাসে ভারতের সরকারের ভ্যাকসিন টাস্ক ফোর্সের প্রধান এনডিটিভিকে জানিয়েছিলেন, যারা করোনাভাইরাসের সতর্কতা বা বুস্টার ডোজ নিয়েছেন, তারা নাকের ভ্যাকসিন নিতে পারবেন না।

আরও পড়ুন: মোটরসাইকেল দুর্ঘটনায় এসআই নিহত

ভ্যাকসিন প্রস্তুতকারক ভারত বায়োটেকের মতে, এখন যে কেউ চাইলে কোউইন (CoWin) ওয়েবসাইটে গিয়ে ইনকোভ্যাকের ডোজ নেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন।

ইনকোভ্যাক ভ্যাকসিনটি তৈরি করেছে ভারত বায়োটেক তাদের সাথে অংশীদারিত্বের ভিত্বিতে আছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়।

এই ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালসহ প্রাক-ক্লিনিক্যাল সুরক্ষা মূল্যায়ন, বৃহৎ পরিসরে উৎপাদন ও সরবরাহ সংক্রান্ত ডিভাইস উৎপাদন করে ভারতের এই সংস্থাটি।

আরও পড়ুন: বেতন বাড়ছে জিপি-পিপিদের

ভারতের সরকার কোভিড সুরক্ষা কর্মসূচির বায়োটেকনোলজি বিভাগের মাধ্যমে ইনকোভ্যাক ভ্যাকসিন তৈরি এবং এর ক্লিনিক্যাল ট্রায়ালের কিছু অংশে অর্থায়ন করেছে।

ভারতে প্রথম করোনা টিকা কোভ্যাক্সিন প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেকের তৈরি নাকে নেওয়ার টিকা ইনকোভ্যাকের পোশাকি নাম বিবিভি১৫৪। হায়দরাবাদ-ভিত্তিক টিকা প্রস্তুতকারক এই সংস্থা গত বছর টিকা উৎপাদনের জন্য ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল (ডিসিজিআই)-এর ছাড়পত্র পেয়েছিল।

সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা