ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় গোলাগুলি, নিহত ১০

সান নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলেসে গুলিবিদ্ধ হয়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: তাপমাত্রা আরও বাড়তে পারে!

স্থানীয় সময় শনিবার (২১ জানুয়ারি) রাত ১০টার পর এ ঘটনা ঘটে। এতে আরও ১৬ জন আহত হয়েছেন।

সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলেস টাইমস জানিয়েছে, চন্দ্র নববর্ষ উপলক্ষে সেখানে দু’দিনের উৎসব চলছিল। ওই উৎসবে কয়েক হাজার মানুষ যোগ দিয়েছিলেন। কিন্তু স্থানীয় সময় রাত ১০টার দিকে অতর্কিত হামলা চালায় এক অস্ত্রধারী।

মোনাটারি পার্কের গার্ভে এভিনিউতে বার্বিকিউর দোকান চালান সেং ওন চোই নামে এক ব্যক্তি। তিনি বলেছেন, তিনজন তার দোকানে দৌড়ে আসে এবং দ্রুত দোকান বন্ধ করতে বলে জানায়, কেউ একজন আধা-স্বয়ংক্রিয় মেশিনগান দিয়ে গুলি চালাচ্ছে। ওই শুটারের কাছে অসংখ্য গুলি রয়েছে। যখনই তার গুলি শেষ হয়ে যাচ্ছে তখনে সে আবার পুনরায় মেশিনগান লোড করে গুলি চালাচ্ছে।

আরও পড়ুন: আমরা এটি নিয়ে কাজ করছি

এডউইন চেন নামে ৪৭ বছর বয়সী এক ব্যক্তি জানিয়েছেন গুলির ঘটনা জানতে পেরে দ্রুত সেখানে যান তিনি। তিনি আরও জানিয়েছেন, এ এলাকাটিতেই বড় হয়েছেন এবং তার কয়েকজন আত্মীয় ও বন্ধুও এখানে বাস করেন।

এডউইন জানিয়েছেন, তিনি প্রচণ্ড কষ্ট পাচ্ছেন কারণ চন্দ্র নববর্ষের মতো বড় একটি উৎসবের দিন এ ঘটনা ঘটেছে। তিনি বলেন, এটি হওয়ার কথা ছিল একটি আনন্দের সময়। যতটা উপভোগ করা যায় আমি করব। বিষয়টি এখনো অত্যন্ত বেদনাদায়ক।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা