ইউক্রেন কখনও একা হবে না, সঙ্গে আছি : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
আন্তর্জাতিক

ইউক্রেন কখনও একা হবে না, সঙ্গে আছি

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেন কখনও একা হবে হবে না।

আরও পড়ুন : ভারতে বিদেশ যাত্রীদের নমুনা পরীক্ষা

বুধবার (২১ ডিসেম্বর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফরে যান এবং সেখানে এক যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন এই মন্তব্য করেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলা শুরুর পর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এটিই প্রথম কোনও বিদেশ সফর।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

আরও পড়ুন : ভয়াবহ দুর্ঘটনার কবলে স্কুলবাস, নিহত ১৫

এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ আক্রমণের পর নিজের প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাসহ দীর্ঘমেয়াদী মার্কিন সহায়তার প্রতিশ্রুতি আদায় করে নিয়েছেন।

এমনকি প্রেসিডেন্ট জো বাইডেন তাকে ‘কখনোই একা ছেড়ে দেওয়া হবে না’ বলে প্রতিশ্রুতিও দিয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছেন।

আরও পড়ুন : তালেবানকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি!

পরে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আপনি কখনোই একা হবেন না। আমেরিকান জনগণ প্রতিটি পদক্ষেপে আপনার সাথে আছে এবং আমরা আপনার সাথে থাকব - যতদিন লাগবে।’

প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘ইউক্রেনীয় জনগণ বিশ্বকে অনুপ্রাণিত করে চলেছে। শুধু আমাদের অনুপ্রাণিত করছে না, যেভাবে তাদের সাহস এবং কীভাবে তারা তাদের পরিস্থিতির সঙ্গে মানিয়ে এবং ভবিষ্যতের জন্য সংকল্প বেছে নিয়েছে, তা পুরো বিশ্বকেই অনুপ্রাণিত করবে।’

বাইডেন আরও বলেন, মার্কিন জনগণ ইউক্রেনিয়দের পাশে ‘গর্বের সঙ্গে দাঁড়িয়েছে’।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জেলেনস্কি

জাতি হিসাবে ইউক্রেনের অস্তিত্বের অধিকারের ওপর’ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নৃশংস হামলার ৩০০ দিন অতিবাহিত হয়ে গেছে বলেও জানান প্রেসিডেন্ট বাইডেন।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘ডেমোক্র্যাট এবং রিপাবলিকানরা একসাথে ইউরোপ, জাপানসহ অন্যান্য জায়গায় আমাদের মিত্রদের সাথে, প্রয়োজনীয় আর্থিক, মানবিক এবং নিরাপত্তা সহায়তা নিশ্চিত করেছে।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা