মৃত্যু-শনাক্তে ফের শীর্ষে জাপান। ( ফাইল ফটো)
আন্তর্জাতিক

মৃত্যু-শনাক্তে ফের শীর্ষে জাপান

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬৮১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে তিন লাখ ৮১ হাজার ৭১৪ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। আর করোনা থেকে সুস্থ হয়েছেন দুই লাখ ৪৪ হাজার ৭৫৯ জন।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

মহামারি শুরু থেকে এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে ৬৬ লাখ ৭১ হাজার ১৯৬ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ কোটি ৭৪ লাখ ৭৩ হাজার ৩২৯ জনে। করোনা থেকে সুস্থ উঠেছেন ৬৩ কোটি ১৩ লাখ ১১ হাজার ৮৯ জন।

রোববার (১৮ ডিসেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন : টিকার চতুর্থ ডোজ ২০ ডিসেম্বর

সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় জাপানে সবচেয়ে বেশি মৃত্যু ও রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তের দিক থেকে তালিকার ৭ নম্বর থাকা দেশটিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৫৮ হাজার ৩৮৩ জন ও মারা গেছেন ২৬৪ জন। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ৫৩ হাজার ৮৭ জন। আর মোট শনাক্ত হয়েছেন ২ কোটি ৬৯ লাখ ৮০ হাজার ২৩৬ জন।

জাপানের পর গত ২৪ ঘণ্টায় সবচেয়ে মানুষের মৃত্যু হয়েছে রাশিয়ায়। দেশটিতে একদিনে মারা গেছেন ৫৮ জন এবং আক্রান্ত হয়েছেন সাত হাজার ৫৩১ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন লাখ ৯২ হাজার ৯৪৯ জনে। আর মোট দুই কোটি ১৭ লাখ আট হাজার ৮৫২ জন শনাক্ত।

আরও পড়ুন : বিশ্বে আরও ১১০৪ প্রাণহানি

করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীষে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনে ২১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সংক্রমিত হয়েছেন আট হাজার ৬২৯ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ কোটি ১৭ লাখ ৫২ হাজার ৪৭৪ জন এবং মারা গেছেন ১১ লাখ ১২ হাজার ৯৬৫ জন।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তের দিক থেকে তালিকায় পাঁচ নম্বরে থাকা ব্রাজিলে ২৭ হাজার ৮৯৭ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ৫৪ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্ত বেড়ে দাঁড়ালো তিন কোটি ৫৯ লাখ দুই হাজার ৪২৫ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে হলো ছয় লাখ ৯১ হাজার ৮৩০ জন।

আরও পড়ুন : আরও ৪৯ রোগী হাসপাতালে ভর্তি

একদিনে দক্ষিণ কোরিয়ায় করোনা সংক্রমিত হয়ে ৫৫ জন মারা গেছেন। একই সময়ে ৬৬ হাজার ৭৫২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্ত বেড়ে হল দুই কোটি ৮১ লাখ ২৯ হাজার ৪৩১ জন। তাদের মধ্যে মারা গেছেন ৩১ হাজার ৩৫৩ জন। আর সুস্থ হয়েছেন দুই কোটি ২১ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বর মাসে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বে ছড়িয়ে পড়ে। পরের বছরের অর্থাৎ ২০২১ সালের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা