প্রতীকী ছবি
আন্তর্জাতিক

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৮

সান নিউজ ডেস্ক: কলম্বিয়ার মেডেলিন শহরে একটি বিমান বিধ্বস্ত হয়ে ৮ আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন: রাজস্ব আদায়ে ঘাটতি ৬০০০ কোটি টাকা

সোমবার (২১ নভেম্বর) দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মেডেলিনে এ ঘটনা ঘটে।

মেডেলিন শহরের মেয়র দানিয়েল কিন্তেরো এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। খবর রয়টার্স ও সিবিএস নিউজের।

আরও পড়ুন: জাভায় ভূমিকম্প, নিহত বেড়ে ১৬২

বিমানবন্দরের টুইটার অ্যাকাউন্টে জানানো হয়েছে, বিমানটিতে থাকা ৮ আরোহীর মধ্যে ৬ জন যাত্রী এবং ২ জন ক্রু। তাদের সবাই নিহত হয়েছেন। তবে বাড়িতে কেউ আহত বা নিহত হয়েছে কি না, সেই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

মেয়র কিন্তেরো টুইটবার্তায় লিখেছেন, সরকার তার সব সক্ষমতা নিয়ে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতা দিচ্ছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

বিমানটি উড্ডয়নের সময় ইঞ্জিনে ত্রুটির সংকেত দেয় এবং পরে সেটি ওলায়া হেরেরা বিমানবন্দরে ফিরে আসতে পারেনি। জরুরি পরিষেবাগুলোর প্রকাশ করা ছবিতে দেখা যায়, বিমানটি একটি বাড়িতে বিধ্বস্ত হয়। এতে বাড়িটি ধ্বংস হয়। দমকল কর্মীরা বিক্ষিপ্ত টাইলস এবং ধসে পড়া ইটের দেয়ালের মধ্যে আগুন নেভাতে কাজ করছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা