প্রতীকী ছবি
আন্তর্জাতিক

ফ্লোরিডায় ঘূর্ণিঝড়ের আঘাত, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পূর্ব উপকূলে ঘূর্ণিঝড় নিকোলের তাণ্ডবে ৫ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা চলছে

নিকোলের তাণ্ডবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বহুসংখ্যক হোটেল ও অ্যাপার্টমেন্ট ভবন।

ভলুসিয়া কাউন্টির কর্মকর্তারা জানায়, সমুদ্র উপকূলের অন্তত ২৪টি হোটেল ও অ্যাপার্টমেন্ট ভবন থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। এসব হোটেল ভবনকে বসবাসের জন্য অনিরাপদ ঘোষণা করা হয়।

আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছুঁই ছুঁই

নিকোল ক্যাটাগরি ওয়ানে পরিণত হয়ে বৃহস্পতিবার উপকূলে আঘাত হানে। নিহতদের মধ্যে অরেঞ্জ কাউন্টিতে দুইজন ও টার্নপাইক অঞ্চলের দুইজন রয়েছে।

১২০ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় নিকোল উপকূলে আঘাত থানার পর প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়। এতে তিন লাখের বেশি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন অবস্থায় পড়ে। গতকাল (শুক্রবার) পর্যন্ত ৪৪ হাজার ৫০০ বাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল।

আরও পড়ুন: ফের বাড়ল স্বর্ণের দাম

ভলুসিয়া কাউন্টির বিদ্যুৎ বিভাগের ম্যানেজার জর্জ রেকটেনওয়াল্ড বলেন, নিকোল আমাদের উপকূলজুড়ে নজিরবিহীন অবকাঠামোগত ক্ষয়ক্ষতির সৃষ্টি করেছে। এই ক্ষতি পুষিয়ে নিতে বহু সময় লাগবে।

চলতি বছরের অক্টোবরে ঘূর্ণিঝড় ইয়ানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ব্যাপক প্রাণহানি ঘটে। ইয়ান ফ্লোরিডার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় হতে পারে বলে মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা