বিশ্বজুড়ে মিথ্যা ছড়াচ্ছে টুইটার
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে মিথ্যা ছড়াচ্ছে টুইটার

আন্তর্জাতিক ডেস্ক : ইলন মাস্ক টুইটার নামের যে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম কিনেছেন, সেটা দুনিয়াজুড়ে মিথ্যা ছড়াচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আরও পড়ুন : নৌবাহিনীতে আরও ২ প্যাট্রোল এয়ারক্রাফট

শুক্রবার (৪ নভেম্বর) তার কর্মীদের অর্ধেককে ছাঁটাই করেছে টুইটার। তবে জানিয়েছে যে মিথ্যা তথ্য প্রচার প্রতিরোধের দায়িত্বে নিয়োজিত দলের অপেক্ষাকৃত ছোট অংশকে ছাঁটাই করা হয়েছে।

বিজ্ঞাপনদাতারা কনটেন্ট মডারেশন নিয়ে উদ্বেগ প্রকাশ করার প্রেক্ষাপটে এই পদক্ষেপ গ্রহণ করেন ধনকুবের ইলন মাস্ক।

বাইডেন একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বলেন, 'আর এখন আমাদের সবাইকে যে বিষয়টি উদ্বেগে ফেলেছে তা হলো : ইলন মাস্ক এমন একটি প্রতিষ্ঠান কিনেছেন যা দুনিয়াজুড়ে মিথ্যা ছড়াচ্ছে।...

তিনি আরও বলেন, আমেরিকায় আর কোনো সম্পাদক নেই। কোন জিনিসটা ঝুঁকির মধ্যে রয়েছে, তা আমাদের বাচ্চারা কিভাবে শিখবে বলে আমরা আশা করতে পারি?'

আরও পড়ুন : হোয়াটসঅ্যাপ পরিষেবা ‘ডাউন’

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারিন জ্যাঁ-পিয়েরি সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট বাইডেন ঘৃণা-বক্তৃতা এবং ভুল তথ্য হ্রাসের প্রয়োজনীয়তার ব্যাপারে সুস্পষ্ট অবস্থানে রয়েছেন।

টুইটারে কথা বলার স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন ইলন মাস্ক। তবে সেইসাথে সামাজিক মাধ্যমকে 'নরকে' নেমে যাওয়া ঠেকানোর কথাও বলেছেন। সূত্র : জিও নিউজ।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর কোনো ফেসবুক আইডি নেই

এদিকে চলতি বছরের ২৮ অক্টোবর ইলন মাস্ক আনুষ্ঠানিকভাবে টুইটারের মালিকানা গ্রহণের পর এ পর্যন্ত প্রতিষ্ঠানটির ৩ হাজার ৭০০ কর্মী ছাঁটাইয়ের শিকার হয়েছেন।

৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ‘টুইটার’ কিনে নেন ইলন মাস্ক। এর পরপরই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পরাগ আগরওয়ালকে বরখাস্ত করেন তিনি।

ছাঁটাইকৃতদের মধ্যে প্রকৌশলীও রয়েছেন। এমনকি পুরো মার্কেটিং ও কমিউনিকেশন্স বিভাগকের লোকজনকে চাকরিচ্যুত করা হয়েছে। একই সময়ে টুইটার’র প্রধান আর্থিক কর্মকর্তাসহ শীর্ষ পর্যায়ের আরও কয়েক জনকে বরখাস্ত করা হয়।

আরও পড়ুন : বিদ্যুৎ ব্যবস্থা কিভাবে বিপর্যয়ে পড়ে?

ধনকুবের মাস্কের দাবি ‘অর্থনীতির মাপকাঠি অর্জন’ করতে তার এই পদক্ষেপ। এখন সারাবিশ্বে টুইটারের কর্মী সংখ্যা কমিয়ে আনার পদক্ষেপ নিয়েছেন তিনি।

এদিকে কোম্পানির অর্ধেক কর্মীকেই চাকরিচ্যুত করা হবে বলেও গুঞ্জন ওঠে। মালিকপক্ষ থেকে বলা হয়েছিল, কোন কর্মীদের চাকরি থাকবে আর কাদের থাকবে না— তা ৪ নভেম্বর (শুক্রবার) সব কর্মীর দাফতরিক ইমেইল অ্যাকাউন্টে মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

অপরদিকে এই প্রতিষ্ঠানের চাকরিচ্যুত কর্মীরা টুইটার কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো পূর্বনোটিশ না দিয়ে ঢালাওভাবে ছাঁটাইয়ের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফরম মামলা করেছেন।

আরও পড়ুন : ইলন মাস্কই কিনছেন টুইটার

শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য স্যান ফ্রান্সিসকো ফেডারেল কোর্টে এই মামলা করা হয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে আমেরিকান সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

অবশ্য, ইলন মাস্কের বিরুদ্ধে এ ধরণের মামলা নতুন নয়। চলতি বছর জুন মাসেই মাস্কের মালিকানাধীন আরেক কোম্পানি টেসলা কোম্পানির বেশ কয়েকজন কর্মী একই অভিযোগে টেক্সাসের অস্টিন জেলা আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা