পরমাণু অস্ত্র ধ্বংসের বিপক্ষে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

পরমাণু অস্ত্র ধ্বংসের বিপক্ষে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : চলমান রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির মধ্যে জাতিসংঘে উত্থাপিত মধ্যপ্রাচ্যে অবস্থিত ইসরাইলের পারমানবিক অস্ত্র ধ্বংসের বিপক্ষে অবস্থান নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন : ভারতকে সতর্ক করলেন ইমরান খান

বিশ্বের তীব্র সমালোচিত ও মানবতাবিরোধী ইসরাইলকে অবশ্যই তার পরমাণু অস্ত্র ধ্বংস করে ফেলতে হবে বলে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাব পাস হয়েছে।

পাশাপাশি তাদের পরমাণু স্থাপনাগুলোকেও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র তদারকির আওতায় আনতে হবে।

শুক্রবার (২৮ অক্টোবর) জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপিত এক প্রস্তাবের পক্ষে বাংলাদেশসহ ভোট দিয়েছে ১৫২টি দেশ।

আরও পড়ুন : ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট লুলা

অপরদিকে, প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইসরাইল, মাইক্রোনেশিয়া ও পালাউ।

এছাড়া ভারতসহ ২৪টি দেশ ভোট প্রদান থেকে বিরত থাকে। এসব দেশের মধ্যে রয়েছে ব্রিটেন, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, জার্মানি, ফ্রান্স, হাঙ্গেরি ও ভারত।

মিসরের পক্ষ থেকে জাতিসংঘে এই প্রস্তাব উত্থাপন করা হয়।

আরও পড়ুন : গুজরাটে সেতু দুর্ঘটনা: নিহত বেড়ে ১৪১

জাতিসংঘে প্রস্তাব উত্থাপনের সময় এর পক্ষে সমর্থন জানায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ ছাড়াও ১৯টি দেশ। যে ১৫২টি দেশ ইসরাইলের বিরুদ্ধে ভোট দিয়েছে তাদের মধ্যে বাংলাদেশও রয়েছে।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, ইসরাইলের কাছে ৮০ থেকে ৪০০টি পরমাণু ওয়ারহেড রয়েছে। তবে পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি তেল আবিব কখনো অস্বীকার বা স্বীকার কিছুই করেনি। পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটিতেও তারা সাক্ষর করেনি।

আরও পড়ুন : লেবাননের প্রেসিডেন্টের পদত্যাগ

প্রসঙ্গত, ১৯৬৬ সালের শেষের দিকে বা ১৯৬৭ সালের প্রথম দিকে ইসরাইল প্রথম পারমাণবিক অস্ত্র তৈরি করে। তবে ইসরাইল ইচ্ছাকৃতভাবে এ নিয়ে অস্পষ্টতার নীতি বজায় রেখেছে। সূত্র : পার্সটুডে, জেরুসালেম পোস্ট।

ইসরায়েল পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যে অবস্থিত। এটি ভূমধ্যসাগরের দক্ষিণ-পূর্ব তীরে ও লোহিত সাগরের উত্তর তীরে অবস্থিত। দেশটির উত্তর স্থলসীমান্তে লেবানন, উত্তর-পূর্বে সিরিয়া, পূর্বে জর্দান ও ফিলিস্তিনি-অধ্যুষিত ভূখণ্ড পশ্চিম তীর, পশ্চিমে ফিলিস্তিনি ভূখণ্ড গাজা উপত্যকা এবং দক্ষিণ-পশ্চিমে মিশর অবস্থিত।

আরও পড়ুন : কঠিন সময়ে রাশিয়ার পাশে আছি

ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত তেল আবিব দেশটির অর্থনৈতিক ও প্রযুক্তিগত প্রাণকেন্দ্র এবং বৃহত্তম মহানগর এলাকা। ইসরায়েল সমগ্র জেরুসালেম শহরকে তার রাজধানী হিসেবে দাবী করে আসছে, যদিও এই মর্যাদা সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রই স্বীকার করে না।

ইসরায়েলের সঙ্গে ১৭০টি দেশের কূটনৈতিক সম্পর্ক আছে। তবে ফিলিস্তিন বিবাদের জন্য মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক শীতল রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা