ইউক্রেনে বড় হামলার পরিকল্পনা নেই
আন্তর্জাতিক

ইউক্রেনে বড় হামলার পরিকল্পনা নেই

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে আপাতত রাশিয়ার আর কোন বড় হামলার পরিকল্পনা নেই। আর ক্রেমলিনের লক্ষ্য দেশটিকে ধ্বংস করাও নয়। খবর আল-জাজিরার।

আরও পড়ুন: কম্বোডিয়ায় ফেরি ডুবে ৯ শিক্ষার্থী নিহত

কাজাখস্তানে সাবেক সোভিয়েত দেশগুলির শীর্ষ সম্মেলন শেষে পুতিন সাংবাদিকদের বলেন, এখন ব্যাপক হামলার প্রয়োজন নেই। অন্যান্য কাজ আছে। পরে এটি পরিষ্কার হবে।

পুতিন আরও বলেন, ইউক্রেন আগ্রাসনের জন্য তার কোনো অনুশোচনা নেই। রাশিয়া সঠিক কাজ করছে।

আরও পড়ুন: বিএনপি’র কথায় সরকার পতন নয়

প্রেসিডেন্ট পুতিন বলেছেন, রাশিয়ার সাথে ন্যাটো সৈন্যদের সরাসরি সংঘর্ষ একটি বৈশ্বিক বিপর্যয় ডেকে আনবে।

এদিকে রাশিয়ার অধিকৃত ইউক্রেনের দক্ষিণাঞ্চলের খেরসন থেকে লোকজন সরিয়ে নিচ্ছে দেশটি। শুক্রবার থেকে বেসামরিক লোকদের রাশিয়ায় নেওয়া হচ্ছে। মস্কো-সমর্থিত এক কর্মকর্তা লোকজনকে সরে যাওয়ার আহ্বান জানান। এই অঞ্চলটি গণভোটের মাধ্যমে সম্প্রতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল ক্রেমলিন।

আরও পড়ুন: দেশে আরও ৪ জনের প্রাণহানি

রুশ-সমর্থিত খেরসনের প্রশাসনিক প্রধান ভ্লাদিমির সালদো একটি ভিডিও বার্তায় স্থানীয়দের পরামর্শ দেন যে, ‘খেরসন অঞ্চলের সব বাসিন্দা, যদি তারা চান, ক্ষেপণাস্ত্র হামলার পরিণতি থেকে নিজেদের রক্ষা করতে তাহলে অন্য অঞ্চলে চলে যেতে পারেন। তাদের উচিত হবে তাদের সন্তানদের সঙ্গে নিয়ে চলে যাওয়া।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা