বিশ্বজুড়ে কমছে আক্রান্ত-মৃত্যু
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে কমছে আক্রান্ত-মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের হার কমেছে। গত দিনের তুলনায় এ হার এখন অর্ধেকেরও নিচে নেমেছে।

আরও পড়ুন : ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে নিহত ১২৯

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৬০ জনের অথচ গত দিন যে সংখ্যা ছিল দু’হাজার ১৫৭ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন দু’লাখ ৯১ হাজার ৬৪৫ জন।

গত দিনে যার পরিমান ছিল ৫ লাখ ৫৯ হাজার ২২১ জন। একই সাথে সুস্থ হয়েছেন ৩ লাখ ৯৩ হাজার ৪২৭ জন।

রোববার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টা পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬২ কোটি ৩২ লাখ ২৩ হাজার ৭১৯ জন। মৃতের সংখ্যা ৬৫ লাখ ৪৯ হাজার ৯১২ জন। আর মোট সুস্থ মানুষের সংখ্যা ৬০ কোটি ৩০ লাখ ৮৯ হাজার ৪২২ জন।

আরও পড়ুন : ভারতে দুর্ঘটনায় নিহত বেড়ে ৩১

মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ কোটি ৮২ লাখ ৪৮ হাজার ৬২৩ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৮৪ হাজার ৮৯১ জন।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৪ কোটি ৪৫ লাখ ৯৪ হাজার ৪৮৭ জন।

এছাড়া মৃত্যুতে তৃতীয় স্থানে আছে দেশটি। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৬৭৩ জনের।

আরও পড়ুন : বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী

তালিকায় আক্রান্তে তৃতীয় স্থানে আছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন তিন কোটি ৫৪ লাখ ৩৭ হাজার ৮০৭ জন। মোট মৃত্যু হয়েছে এক লাখ ৫৫ হাজার ১১২ জনের।

এছাড়া ব্রাজিল আক্রান্তে চতুর্থ আর মৃত্যুতে দ্বিতীয় স্থানে আছে। আক্রান্ত হয়েছেন মোট তিন কোটি ৪৭ লাখ ১৫ হাজার ১৪৯ জন। আর মৃত্যু হয়েছে ছয় লাখ ৮৬ হাজার ৯৭ জনের।

আরও পড়ুন : ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা