স্কুলে বন্দুক হামলা, নিহত বেড়ে ১৩
আন্তর্জাতিক

রাশিয়ায় স্কুলে বন্দুক হামলা, নিহত বেড়ে ১৩

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার মধ্যাঞ্চলের ইজহেভস্ক শহরের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সাতজনই শিক্ষার্থী।

আরও পড়ুন : নিহতের সংখ্যা বেড়ে ৪৭

দেশটির মধ্যাঞ্চলের ইজহেভস্ক শহরে এক বন্দুকধারী ওই হামলা চালিয়েছে। হামলার পর পরই অ্যাম্বুলেন্স এবং নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান বলে জানিয়েছে আল জাজিরা।

তবে ঠিক কী কারণে ওই হামলা চালানো হয়েছে তা এখনও নিশ্চিত নয়। বন্দুকধারী হামলা চালানোর পর পরই গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন।

এ ভয়াবহ হামলার সময় শহরের স্কুলটিতে প্রায় ১ হাজার শিক্ষার্থী এবং ৮০ জন শিক্ষক ছিলেন বলে জানিয়েছে বিবিসি।

আরও পড়ুন : স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় নিহত ৬

বিভিন্ন গণমাধ্যমে ঘটনাস্থলের বেশি কিছু ভিডিও পোস্ট করা হয়েছে। ধারণা করা হচ্ছে এগুলো স্কুলের ভেতরেই ধারণ করা যেখানে হামলা চালানো হয়েছে। স্কুলের জানালায় একটি বুলেটের ছিদ্র দেখা গেছে এবং সেখানে ডেস্কের নিচে শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে।

একটি ভিডিওতে দেখা গেছে স্কুলের মেঝেতে রক্ত পড়ে আছে। ওই হামলাকারীর কাছে সম্ভবত দুটি পিস্তল ছিল বলে তাস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ইজহেভস্ক শহরের একেবারে কেন্দ্রে ওই স্কুলটি অবস্থিত। ওই শহরের বাসিন্দা প্রায় সাড়ে ৬ লাখ। ইতোমধ্যেই স্কুলটি থেকে শিক্ষার্থী এবং শিক্ষকদের সরিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

রুশ কর্মকর্তারা জানিয়েছেন, হামলার ঘটনায় দুই নিরাপত্তারক্ষী, ২ শিক্ষক এবং সাত শিশুসহ মোট ১৩ জন নিহত হয়েছে। তবে হামলাকারীর পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। তবে সে ওই স্কুলেরই প্রাক্তন শিক্ষার্থী বলে জানা গেছে।

তদন্ত কমিটি হামলার ঘটনার পর একটি ভিডিও পোস্ট করেছে। এতে দেখা যাচ্ছে, নাৎসি প্রতীক লাগানো টি-শার্ট এবং একটি বালাক্লাভা মুখোশ পরা হামলাকারী মেঝেতে পড়ে আছে।

আরও পড়ুন : ৫ লাখ বাংলাদেশি ভিসা পেয়েছেন

স্থানীয় এক এমপি জানিয়েছেন, হামলাকারীর নাম আরতেম কাজানতসেভ। ওই অঞ্চলে আঞ্চলিক প্রধান আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত শোক ঘোষণা করেছেন।

এদিকে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন, এই হামলার ঘটনায় গভীরভাবে শোকাহত তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা