আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা
আন্তর্জাতিক

ভারতে যুক্ত হোক বাংলাদেশ-পাকিস্তান

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ ও পাকিস্তানের সমন্বয়ে ১৯৪৭ সালের পূর্বকার সময়ের অখণ্ড ভারত গঠনে কংগ্রেসকে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

আরও পড়ুন: ট্রাসের মন্ত্রিসভায় অশ্বেতাঙ্গ আধিপত্য

তিনি বলেন, ১৯৪৭ সালে কংগ্রেসের ভুলের কারণে পাকিস্তান ও তারপর বাংলাদেশ সৃষ্টি হয়েছে। কংগ্রেসের বর্তমান নেতা রাহুল গান্ধীর উচিত সেই ভুল সংশোধনে মনোযোগ দেওয়া। এনডিটিভি’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

কংগ্রেসের বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন নেতা দল ছেড়ে চলে যাওয়ার পর রাজনৈতিকভাবে বেশ দুর্বল হয়ে পড়েছে কংগ্রেস। ২০২৪ সালের লোকসভা নির্বাচন সামনে রেখে দলকে পুনরুজ্জীবিত করতে সম্প্রতি ভাররের সর্ব উত্তরের রাজ্য কাশ্মির থেকে সর্বদক্ষিণের জেলা কন্যাকুমারি পর্যন্ত ৩ হাজার ৫০০ কিলোমিটার পথ লংমার্চের ঘোষণা দিয়েছেন রাহুল গান্ধী। এই লংমার্চের নাম দেওয়া হয়েছে ‘ভারত জোড়ো’ লংমার্চ।

আরও পড়ুন: আল-কায়েদার হামলায় নিহত ২৭

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) আসামের রাজধানী গুয়াহাটিতে কংগ্রেসের এই কর্মসূচির প্রতিক্রিয়ায় আসামের মুখ্যমন্ত্রী ও বিজেপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ নেতা হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘ভারত সংযুক্ত আছে। কাশ্মির থেকে কন্যাকুমারি, শিলচর থেকে সৌরাষ্ট্র পর্যন্ত আমরা এক আছি।’

‘কিন্তু অখণ্ড ভারতকে খণ্ডিত করেছে কংগ্রেস। সেই খণ্ডনের ফলাফল প্রথমে পাকিস্তান ও তারপর বাংলাদেশ। কংগ্রেসের তৎকালীন নেতৃত্ব এই ভুলের জন্য দায়ী।’

‘যদি রাহুল গান্ধীর মনে তার নানা জওহরলাল নেহেরুর (তৎকালীন কংগ্রেসের সভাপতি) ভুলের জন্য কিছু পরিমাণেও অনুতাপ থেকে থাকে তাহলে তার উচিত— তার নানা যে গড়বড় করে গেছেন, তা মেরামতে উদ্যোগী হওয়া।’

আরও পড়ুন: ট্রাসের মন্ত্রিসভায় অশ্বেতাঙ্গ আধিপত্য

কংগ্রেসের নেতার উদ্দেশে আসামের মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘ভারতের ভেতরে ‘ভারত জোড়ো’ লংমার্চের প্রয়োজন নেই। বরং চেষ্টা করুন বাংলাদেশ ও পাকিস্তানকে কীভাবে ভারতের সঙ্গে ফের যুক্ত করা যায়।’

বিজেপির অভিভাবক ও মতাদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরেএসএস) তার জন্মলগ্ন থেকেই ‘অখণ্ড ভারতে’ প্রতিষ্ঠার পক্ষে পক্ষে প্রচারণা চালিয়ে আসছে। এই ‘অখণ্ড ভারতের’ মধ্যে অন্তর্ভূক্ত করা হয়েছে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, আফগানিস্তান, তিব্বত ও মিয়ানমারকে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা