ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জার্মানিতে গ্যাস সরবরাহ বন্ধ

সান নিউজ ডেস্ক: জার্মানিতে গ্যাস সরবারহ আপাতত বন্ধই থাকবে বলে জানিয়েছে রাশিয়ান জ্বালানি উত্তোলন ও সরবারহকারী কোম্পানি গ্যাজপ্রম। গ্যাস পাইপলাইন নর্ডস্ট্রিম-১ এ নতুন একটি লিকেজ দেখা দেওয়ার কথা বলে এ ঘোষণা দিয়েছে কোম্পানিটি।

আরও পড়ুন: বেড়েছে পেঁয়াজ আমদানি

শুক্রবার (২ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে দেওয়া একটি পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে গ্যাজপ্রম। এর আগে মেরামতি কাজের জন্য বুধবার (৩১ আগস্ট) থেকে শুক্রবার পর্যন্ত তিনদিন গ্যাস পাইপলাইন নর্ডস্ট্রিম-১ বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল গ্যাজপ্রম।

পশ্চিমা দেশগুলো বলছে, পাইপলাইন মেরামত নয়, রাশিয়া জ্বালানি সংকট নিয়ে খেলছে। পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, ইউক্রেনে আগ্রাসনের বিরুদ্ধে তাদের বিরোধী অবস্থানকে দুর্বল করে দেওয়ার জন্য রাশিয়া ইচ্ছা করেই গ্যাসের দাম বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।

আরও পড়ুন: ফাইনাল খেলা হবে

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার রাশিয়ার এ কৌশলকে ‘অর্থনৈতিক সন্ত্রাস’ আখ্যা দিয়েছেন। তবে রাশিয়া এ অভিযোগ অস্বীকার করেছে।

আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, যেহেতু নর্ডস্ট্রিম-১ পাইপলাইন দিয়েই সব থেকে বেশি গ্যাস সরবরাহ হয়ে থাকে, সেহেতু রাশিয়ার এ সিদ্ধান্ত শীতকালে জার্মানি ও ইউরোপীয় দেশগুলোতে জ্বালানি সংকট আরও বাড়িয়ে দেবে।

আরও পড়ুন: কে হচ্ছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত অব্যাহত রয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী নিত্য পণ্যের দাম বেড়ে যায় যা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে।

এদিকে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে জার্মানিসহ ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আরোপের পর থেকেই পাল্টে যেতে শুরু করে জার্মানিসহ পশ্চিমা দেশগুলোর অর্থনীতির চেহারা। নিষেধাজ্ঞার বিপরীতে রাশিয়া থেকে জ্বালানি, ভোজ্য তেল, গ্যাস ও কয়লাসহ খাদ্যশস্যের আমদানি বন্ধ হয়ে যাওয়ায় বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। বিভিন্ন দেশে দেখা দিয়েছে মূল্যস্ফীতি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা