ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আরও বৈশ্বিক সহায়তা চায় পাকিস্তান

সান নিউজ ডেস্ক: ভয়াবহ বন্যা মোকাবিলা করছে পাকিস্তান। বন্যা এতোটাই প্রকট আকার ধারণ করেছে যে, এতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে এক হাজারের ঘর। এই পরিস্থিতিতে বন্যা মোকাবিলায় আরও আন্তর্জাতিক সহায়তা চেয়েছে পাকিস্তান।

আরও পড়ুন: ফের জনপ্রিয়তার শীর্ষে মোদি

রোববার (২৮ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, সারা দেশে ধ্বংসাত্মক বন্যার পর পরিস্থিতি মোকাবিলায় পাকিস্তান আরও আন্তর্জাতিক সহায়তার জন্য আবেদন করছে।

এর আগে গত মঙ্গলবার পাকিস্তানের সরকার বৈশ্বিক সহায়তা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। দেশটির সরকারের আবেদনে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত (ইউএই)-সহ অন্যান্য দেশ ইতোমধ্যেই দুর্যোগ মোকাবিলায় দেশটিকে সহায়তা দিয়েছে।

কিন্তু ভয়াবহ এই বন্যা মোকাবিলায় পাকিস্তানের আরও অনেক তহবিল প্রয়োজন বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিবিসিকে বলেছেন। সালমান সুফি নামের ওই কর্মকর্তা বলেন, গত জুন মাস থেকে এই বন্যায় এক হাজারেরও বেশি মানুষ মারা গেছেন এবং আরও লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

আরও পড়ুন: রাতে ভারত-পাকিস্তান যুদ্ধ

তিনি আরও বলেন, পাকিস্তান সরকার দুর্যোগপীড়িত জনগণকে সাহায্য করার জন্য নিজের সক্ষমতা অনুযায়ী সবকিছু করছে।

এদিকে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে বহু নদীর পানি তীর ছাপিয়ে লোকালয়ে ঢুকে পড়েছে। এর ফলে সৃষ্ট শক্তিশালী আকস্মিক বন্যায় নতুন করে আরও হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন।

বার্তাসংস্থা এএফপিকে জুনায়েদ খান নামে ২৩ বছর বয়সী এক যুবক বলেছেন, ‘আমরা বছরের পর বছর কঠোর পরিশ্রম করে যে বাড়িটি তৈরি করেছি তা আমাদের চোখের সামনে ডুবতে শুরু করেছে। আমরা রাস্তার পাশে বসে আমাদের স্বপ্নের বাড়িটি ডুবতে দেখলাম।’

অন্যদিকে পাকিস্তানের দক্ষিণ-পূর্বের সিন্ধ প্রদেশও চলমান এই বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রদেশটিতে হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়েছেন। বিবিসির সাথে কথা বলার সময় পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সালমান সুফি বলেন, জরুরিভাবে পাকিস্তানের আরও আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন।

তিনি বলেন, ‘পাকিস্তান অর্থনৈতিক বিভিন্ন সমস্যায় নিমজ্জিত ছিল। কিন্তু যখনই আমরা সেসব সংকট কাটিয়ে উঠতে শুরু করেছিলাম, ঠিক তখনই ব্যাপক বৃষ্টিপাত ও বন্যার এই দুর্যোগ আঘাত হানল।’

তিনি আরও বলেন, অনেক উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থায়ন সহায়তার জন্য ক্ষতিগ্রস্তদের কাছে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বিএনপি জোটে নেই জামায়াত

বিবিসি বলছে, সিন্ধ প্রদেশজুড়ে যেদিকেই যাওয়া হচ্ছে সেখানেই দেখা মিলছে বাস্তুচ্যুত লোকদের। বন্যার কারণে এই প্রদেশটি ঠিক কতটা ক্ষতির সম্মুখীন হয়েছে তা এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। তবে সেখানকার লোকেরা এটিকে তাদের জীবনের সবচেয়ে খারাপ বিপর্যয় হিসাবে বর্ণনা করছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, বন্যায় ৩৩ মিলিয়ন বা ৩ কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। যা পাকিস্তানের মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ।

তিনি বলেন, চলতি মৌসুমে পাকিস্তানে বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা ২০১০-১১ সালের বন্যার সাথে তুলনীয়। এক দশক আগের সেই বন্যাকে পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে খারাপ বলে উল্লেখ করা হয়। পাকিস্তানের কর্মকর্তারা অবশ্য ধ্বংসাত্মক এই বন্যা এবং ক্ষয়ক্ষতির জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা