পুরনো ছবি
আন্তর্জাতিক

জাওয়াহিরির মরদেহ খুঁজে পাওয়া যায়নি

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান সরকার জানিয়েছে, মার্কিন ড্রোন থেকে ছোড়া ‘হেলফায়ার বা নরকের গোলা’র আঘাতে নিহত আল কায়েদার নেতা আয়মান আল-জাওয়াহিরির মরদেহ খুঁজে পাওয়া যায়নি।

আরও পড়ুন: নির্বাচনে আসবে বিএনপি

বৃহস্পতিবার (২৫ আগস্ট) আফগানিস্তানের ক্ষমতাসীন সশস্ত্র শাসকগোষ্ঠী তালেবানের মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আয়মান আল-জাওয়াহিরির মরদেহ পায়নি তালেবান এবং এখনও তার মরদেহের সন্ধানে তদন্ত চলছে।

এর আগে, গত ৩১ জুলাই (রোববার) কাবুলের স্থানীয় সময় সকাল ৬ টা ১৮ মিনিটে একটি ড্রোন থেকে তথাকথিত ‘হেলফায়ার বা নরকের গোলা’ ক্ষেপণাস্ত্র ছুড়ে আয়মান আল-জাওয়াহিরিকে হত্যার দাবি করে যুক্তরাষ্ট্র্র।

আরও পড়ুন: জামিন পেলেন ইমরান খান

এদিকে, চলতি বছর মার্কিন কর্মকর্তারা জাওয়াহিরির পরিবার— তার স্ত্রী, মেয়ে এবং অন্য সন্তানদের কাবুলের একটি ‘সেফ হাউসে’ আশ্রয় নিয়েছেন বলে শনাক্ত করেন। পরবর্তীতে জাওয়াহিরিকেও একই স্থানে শনাক্ত করেন তারা।

কয়েক মাসের পর্যালোচনায় মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা কাবুলের সেই ‘সেফ হাউসে’ জাওয়াহিরিকে সঠিকভাবে শনাক্ত করেন। চলতি বছরের এপ্রিলের শুরুর দিকে তারা মার্কিন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের এই ব্যাপারে জানাতে শুরু করেন। পরে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভ্যান প্রেসিডেন্ট জো বাইডেনকে তা জানান।

আরও পড়ুন: ওয়াসা এমডির ব্যাংক হিসাব তলব

মার্কিন এক কর্মকর্তা বলেন, আমরা অভিযান পরিচালনার জন্য একাধিক স্বাধীন উৎসের তথ্যের মাধ্যমে জীবনের (জাওয়াহিরির) একটি ছক তৈরি করতে সক্ষম হয়েছিলাম। জাওয়াহিরি একবার কাবুলের নিরাপদ সেই বাড়িতে পৌঁছালেও সেখান থেকে বের হয়েছেন কিনা সেসম্পর্কে কর্মকর্তারা জানতেন না। পরে তাকে বাড়ির বারান্দায় শনাক্ত করেন তারা। আর সেখানেই একাধিক চূড়ান্ত আঘাত হানা হয় বলে জানান ওই কর্মকর্তা।

গত ২৫ জুলাই মার্কিন প্রেসিডেন্ট তার মন্ত্রিসভার প্রধান সদস্য ও উপদেষ্টাদের নিয়ে চূড়ান্ত বৈঠক ডাকেন। সেই বৈঠকে জাওয়াহিরিকে হত্যা করা হলে তালেবানের সাথে আমেরিকার সম্পর্কে কেমন প্রভাব পড়বে সেব্যাপারে আলোচনা করেন। সিচুয়েশন রুমের অন্যান্যদের কাছ থেকে মতামত নেওয়ার পর জো বাইডেন ‘একটি নিখুঁত উপযোগী বিমান হামলার’ অনুমোদন দেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন আইজিপি

তবে এতে তিনি শর্ত জুড়ে দেন যে, এই হামলায় বেসামরিক হতাহতের ঝুঁকি সর্বনিম্ন রাখতে হবে। পরে ৩১ জুলাই যুক্তরাষ্ট্র্রের একটি ড্রোন থেকে তথাকথিত ‘হেলফায়ার বা নরকের গোলা’ ক্ষেপণাস্ত্র ছুড়ে আয়মান আল জাওয়াহিরিকে হত্যা করা হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা