আন্তর্জাতিক

সন্ত্রাসী হামলায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি হোটেলে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে শনিবার (২০ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

সাকিবের সঙ্গে প্রেম করছেন ববি

আর আগে শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যায় আল শাবাব জঙ্গিরা সেখানকার একটি হোটেলে হামলা চালিয়ে নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রাণহানির এই ঘটনা ঘটে। রাজধানী মোগাদিসুর ওই হোটেলটি এখনও জঙ্গিদের নিয়ন্ত্রণে রয়েছে এবং সোমালি কর্তৃপক্ষ তাদের কাছ থেকে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী আল শাবাব এই হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।

কমেছে সবজির দাম

হামলাকারীরা শুক্রবার সন্ধ্যায় সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে অবস্থিত হায়াত হোটেলে দু’টি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটায়। এরপর গুলিবর্ষণ করতে করতে হোটেলটিতে প্রবেশ করে এবং সেটি নিয়ন্ত্রণে নেয়।

সোমালিয়ার একজন গোয়েন্দা কর্মকর্তা নিজেকে মোহাম্মদ বলে পরিচয় দিয়ে জানিয়েছেন, এখন পর্যন্ত আমরা ১২ জনের মৃত্যু নিশ্চিত করেছি। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। অপারেশনটি শেষপর্যায়ে থাকলেও সেটি এখনও চলছে বলেও জানান তিনি।

ইউরোপে ফের গ্যাস সরবরাহ বন্ধ

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সরকারি বাহিনী জঙ্গিদের হাত থেকে হোটেলের নিয়ন্ত্রণ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে। তবে এসময়ও সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। তারা বলেছে, সংঘর্ষে হোটেলের বড় অংশ ধ্বংস হয়ে গেছে।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘হোটেল হায়াতকে লক্ষ্য করে দু’টি গাড়ি বোমা হামলা হয়। একটি বিস্ফোরণ হোটেলের গেটে আঘাত করে। জঙ্গিরা হোটেলের ভেতরে রয়েছে বলে আমরা জানতে পেরেছি।’

সাগরে ট্রলারডুবি, নিখোঁজ ১৬ জেলে

প্রসঙ্গত, সোমালিয়ার সরকারের বিরুদ্ধে এক দশকের বেশি সময় ধরে লড়াই করছে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার অনুসারি আল-শাবাব। সোমালিয়ায় ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় এই জঙ্গিগোষ্ঠী। এ কারণে আল-শাবাবের সদস্যরা প্রায়ই দেশটির সামরিক ঘাঁটি, হোটেল ও ব্যস্ত সড়কে বেসামরিক নাগরিক এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে বোমা ও বন্দুক হামলা চালিয়ে থাকে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা