ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে দুই প্লেনের সংঘর্ষ, নিহত ২

সান নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দুটি প্লেনের সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ আগস্ট) এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ‘ব্যানানা রিপাবলিকে’ রূপ নিচ্ছে পাকিস্তান

ইউএসএ টুডে’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। জানা গেছে, বিমান বন্দরে অবতরণের সময় প্লেন দুটির মধ্যে সংঘর্ষ হয়।

ওয়াটসনভিল নগর কর্তৃপক্ষ টুইটারে জানায়, বিকাল ৩ টার কিছু আগে ওয়াটসনভিল নগরীর বিমানবন্দরে এ ঘটনা ঘটে। তবে এই শহরের বিমানবন্দরে সরাসরি বিমান অবতরণ ও উড্ডয়নের জন্য কোনো কন্ট্রোল টাওয়ার নেই।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) মতে, দুর্ঘটনার সময় একটি টুইন-ইঞ্জিন সেসনা ৩৪০-এ দুজন লোক এবং একটি একক-ইঞ্জিন সেসনা ১৫২-তে শুধু পাইলট ছিলেন।

আরও পড়ুন: রাশিয়া থেকে তেল কিনছে মিয়ানমার

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন যে একাধিক প্রাণহানির খবর পাওয়া গেছে তবে কেউ বেঁচে আছেন কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। এফএএ ও জাতীয় পরিবহনবিষয়ক নিরাপত্তা বোর্ড ঘটনাটির তদন্ত করছে।

বিমানবন্দরটির চারটি রানওয়ে রয়েছে এবং এটির ওয়েবসাইটের তথ্য অনুসারে ৩০০ টিরও বেশি নিজস্ব বিমান রয়েছে। এটি বছরে ৫৫ হাজারের বেশি অপারেশন পরিচালনা করে এবং বিনোদনমূলক ও কৃষি সংশ্লিষ্ট ব্যবসার জন্য ব্যবহৃত হয় এসব বিমান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা