ইউক্রেন থেকে গম রফতানি শুরু
আন্তর্জাতিক

ইউক্রেন থেকে গম রফতানি শুরু

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো দেশটি থেকে গম রফতানি শুরু হয়েছে। এরই মধ্যে গমবাহী একটি জাহাজ দেশটির বন্দর ছেড়েছে। জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চুক্তি সাক্ষরিত হয়েছে।

আরও পড়ুন : দেশের মানুষ বেহেস্তে আছে

এই চুক্তির আওতায় মোট ১৪টি জাহাজ এখন পর্যন্ত বন্দর ছেড়ে গেছে। কারণ এর আগে ১২টি জাহাজ অন্যান্য খাদ্য পণ্য নিয়ে ইউক্রেন ত্যাগ করে।

শুক্রবার (১২ আগস্ট) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে বলে সংবাদ প্রচার করেছে আল-জাজিরা।

তুর্কি মন্ত্রণালয়টি জানিয়েছে, বেলিজ-পতাকাবাহী সোরমোভস্কি ৩ হাজার ৫০ টন গম নিয়ে ইউক্রেনের চোরনোমর্স্ক বন্দর ছেড়েছে। এটির গন্তব্য তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় টেকিরদাগ প্রদেশ।

আরও পড়ুন : শিক্ষাপ্রতিষ্ঠানে বাড়তে পারে ছুটি

তাছাড়া মার্শাল দ্বীপ-পতাকাবাহী স্টার লরা ৬০ হাজার টন ভুট্টা নিয়ে ইরানের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। জাহাজটি ইউঝনি শহরের পিভডেনি বন্দর থেকে ছেড়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ইউক্রেনে সামরিক অভিযান চালায় রাশিয়া। এরপর কৃষ্ণ সাগরের সব বন্দর থেকে আমদানি-রপ্তানি বন্ধ ছিল।

তবে কয়েক দিন আগে থেকে শস্যবাহী জাহাজ ইউক্রেন ছাড়লেও এটিই গমের প্রথম চালান। বিশ্বের এক তৃতীয়াংশ গমের চাহিদা পূরণ হয় দেশ দুইটি থেকে।

আরও পড়ুন : ইউক্রেন নয়, যুদ্ধ ন্যাটোর বিরুদ্ধে

সোমবার (১ আগস্ট) গত মাসে হওয়া চুক্তির আওতায় ইউক্রেনের ওডেসা বন্দর ত্যাগ করে শস্যবাহী প্রথম জাহাজ। রাশিয়ার হামলার পর সাগর পথে এত দিন ইউক্রেনের শস্য রফতানি বন্ধ ছিল।

সিয়েরা লিওনের পতাকাবাহী পণ্য বোঝাই প্রথম জাহাজ রেজোনি লেবাননের উদ্দেশ্যে ওডেসা বন্দর ছাড়ে। জাতিসংঘ এক বিবৃতিতে জানায়, জাহাজটি ২৬ হাজার টন ভুট্টা ছিল।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা