ক্রিমিয়ার স্বাধীনতা দিয়েই শেষ হবে যুদ্ধ
আন্তর্জাতিক

ক্রিমিয়ার স্বাধীনতা দিয়েই শেষ হবে যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের যুদ্ধ ক্রিমিয়ার মাধ্যমে শুরু হয়েছিল এবং ক্রিমিয়ার স্বাধীনতার মধ্যে দিয়েই এ যুদ্ধ শেষ হবে। ক্রিমিয়া উপদ্বীপে রুশ একটি বিমানঘাঁটিতে কয়েক দফা বিস্ফোরণে একজন নিহত হওয়ার কিছুক্ষণ পর দেওয়া বক্তব্যে এ কথা বলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আরও পড়ুন : রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ২

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বিস্ফোরণের বিষয়ে জেলেনস্কি তার বক্তব্যে কোনো কথা বলেননি তবে তিনি বলেছেন, ক্রিমিয়া ইউক্রেনেরই অংশ এবং আমরা কখনই এটা ছেড়ে দেব না।

আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের অংশ ক্রিমিয়া। কিন্তু ২০১৪ সালে একটি গণভোটের পর থেকে ক্রিমিয়ার নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে রাশিয়া।

বিশ্ব সম্প্রদায় এটিকে অবৈধ হিসাবে দেখে। অনেক ইউক্রেনীয় মনে করেন তখন থেকেই রাশিয়ার সাথে যুদ্ধ জড়িয়েছে ইউক্রেন।

আরও পড়ুন : ইমরান খানের চিফ অফ স্টাফ আটক

মঙ্গলবার (৯ আগস্ট) ক্রিমিয়ার পশ্চিমে রুশ পর্যটকদের কাছে জনপ্রিয় নভোফেডোরিভকার কাছে সাকি সামরিক ঘাঁটিতে কয়েক দফা বিস্ফোরণ ঘটে।

সোশ্যাল মিডিয়ার ফুটেজে দেখা যায় বিস্ফোরণের সময় সমুদ্র সৈকতে থাকা পর্যটকরা ছোটাছুটি শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা বলেছেন তারা কমপক্ষে ১২টি বিস্ফোরণের শব্দ শুনেছেন।

ক্রিমিয়ায় রাশিয়া নিয়ন্ত্রিত স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আটজন আহত হয়েছেন।

আরও পড়ুন : সম্রাটের জামিন আবেদন খারিজ

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জোর দিয়ে বলছে গোলাবারুদের একটি গুদামে বিস্ফোরণগুলো হয়েছে।

ঘটনার সাথে ইউক্রেনের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক।

ডজড নামে একটি অনলাইন টেলিভিশন চ্যানেলকে তিনি বলেছেন, অবশ্যই নয়। এর সাথে আমাদের কী আছে?

আরও পড়ুন : গুলির শব্দ, পরে দেখি মেয়ের মাথার খুলি নেই

ইউক্রেন যদি ক্রিমিয়ায় কোনো হামলা চালায় তবে সেটাকে খুবই গুরুতর একটি পদক্ষেপ হিসাবে নেবে রাশিয়া। দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ গতমাসেই এ বিষয়ে ইউক্রেনকে হুঁশিয়ার করে দেন।

জেলেনস্কি মঙ্গলবার দেওয়া তার বক্তব্যে কোথাও ওই বিস্ফোরণের কথা উল্লেখ না করলেও উপদ্বীপ সম্পর্কে কথা বলেছেন।

তিনি বলেন, আমরা ভুলব না যে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ ক্রিমিয়া দখলের মাধ্যমে শুরু হয়েছিল। এই রাশিয়ান যুদ্ধ... ক্রিমিয়া দিয়ে শুরু হয়েছিল এবং ক্রিমিয়ার স্বাধীনতার মাধ্যমেই শেষ হবে।

আরও পড়ুন : ভরা মৌসুমেও বাজারে নাই ইলিশ

জেলেনস্কির সর্বশেষ এ বক্তব্য থেকে এটা প্রতীয়মান হয়ে যে তিনি বিশ্বাস করেন, যুদ্ধ শেষ হওয়ার আগে ইউক্রেনকে অবশ্যই উপদ্বীপটি পুনরুদ্ধার করতে হবে। তবে অতীতে তিনি এ বিষয়ে ভিন্ন কথা বলেছিলেন।

তিনি এর আগে ইঙ্গিত দিয়েছিলেন যে রাশিয়া যদি ২৪ ফেব্রুয়ারির আগের অবস্থানে ফিরে যায় তবে ইউক্রেন শান্তির পথে যেতে পারে। যার অর্থ দাঁড়ায়- যুদ্ধবিরতির জন্য ক্রিমিয়া পুনরুদ্ধার প্রয়োজনীয় শর্ত বলে বিবেচিত হবে না।

আরও পড়ুন : ভারতের পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় নিহত ৯

প্রসঙ্গত, ২০১৪ সালের মার্চে একটি গণভোটের পর ক্রিমিয়াকে নিজেদের অধিভুক্ত করে রাশিয়া। রুশ সৈন্যরা উপদ্বীপের চারপাশে বেশ কয়েকটি কৌশলগত স্থানের নিয়ন্ত্রণ নেওয়ার পরে তাড়াহুড়ো করে গণভোটের আয়োজন করা হয়েছিল।

ওই বছরের শুরুর দিকে কয়েক মাসের টানা ইউরোপপন্থী বিক্ষোভের ফলে ক্ষমতাচ্যুত হন ইউক্রেনের রুশ-সমর্থিত প্রেসিডেন্ট।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) মস্কো ইউক্রেনে পূর্ণমাত্রায় আক্রমণ শুরু করে। সূত্র : বিবিসি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা