জার্মান কূটনীতিক ব্রাজিলে গ্রেফতার
আন্তর্জাতিক
স্বামীকে হত্যার অভিযোগ

জার্মান কূটনীতিক ব্রাজিলে গ্রেফতার

সান নিউজ ডেস্ক : ব্রাজিলের পুলিশ স্বামীকে হত্যা এবং হত্যার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করেছেন সন্দেহে জার্মান কূটনীতিক উভে হার্বার্ট এইচ-কে গ্রেফতার করেছে ।

আরও পড়ুন : আমার মা ছিলেন বাবার ছায়াসঙ্গী

বেলজিয়ান এই নাগরিককে হত্যার আগে ব্যাপক মারধরও করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ব্রাজিল পুলিশের ধারণা, রিও ডি জেনেইরোর ইপানেমা জেলায় এই কূটনীতিকের বাসাতেই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে ডয়েচে ভেলে।

কামিলা লরেন্সো রিও ডি জেনেইরোর ১৪তম পুলিশ বিভাগের কর্মকর্তা জানান, ‘কনসাল তার স্বামীর মৃত্যুর ঘটনার যে বিবরণ দিয়েছেন, তার সঙ্গে ফরেনসিকে প্রতিবেদনের মিল পাওয়া যাচ্ছে না।’

আরও পড়ুন : চীনে নিযুক্ত মিয়ানমার রাষ্ট্রদূতের মৃত্যু

লরেন্সো আরও জানান, ফরেনসিকস রিপোর্টে লাথি দিলে যেমন আঘাত পাওয়া যায়, নিহতের শরীরের উপরিভাগে তেমন একাধিক চিহ্ন এবং নলাকার কোনো বস্তুর আঘাতের ক্ষতও পাওয়া গেছে।

এই মৃত্যু একটি সহিংস ঘটনার কারণেই হয়েছে, এমন পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

উভে হার্বার্ট এইচ. রিও ডি জেনেইরোর কনস্যুলেটে কনসাল হিসাবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন : আমরা রাজপথের পুরাতন খেলোয়াড়

শুক্রবার (৫ আগস্ট) ব্রাজিলের জরুরি সেবায় কল করেন। সেবাকর্মীরা সেখানে পৌঁছালে কূটনীতিক তাদেরকে বলেন, ওয়াল্টার হেনরি মাক্সিমিলিয়েন বিয়োট শুক্রবার রাতে অসুস্থ হয়ে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন।

তিনি আরও বলেন, তার স্বামী ঘুমের ওষুধের পাশাপাশি প্রচুর পরিমাণে মদপানও করছিলেন। এই দম্পতির বাসার মেঝে ও আসবাবে রক্তের দাগ পায় পুলিশ। পুলিশ আসার আগে সেটা পরিষ্কার করার চেষ্টা করেন জার্মান কূটনীতিক।

কর্তৃপক্ষের ধারণা, প্রমাণ ধামাচাপা দেয়ার চেষ্টা করছিলেন তিনি। বিয়োট ঘাড়ে আঘাতের কারণে মারা গেছেন।

আরও পড়ুন : দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই

স্থানীয় গণমাধ্যম জানায়, এই দম্পতি বিবাহিত ছিলেন এবং অন্তত ২০ বছর একসাথে ছিলেন।

তদন্তের দায়িত্বে থাকা পুলিশ কমিশনার জানায়, তার শরীরে অন্তত ৩০টি দৃশ্যমান আঘাতের চিহ্ন রয়েছে। এর মধ্যে কয়েকটি দু’দিনের পুরাতন।

ব্রাজিল পুলিশ এরই মধ্যে জার্মান এই কূটনীতিককে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। এরপর পর্যবেক্ষণ এবং মূল্যায়নের জন্য তাকে লিগ্যাল মেডিসিন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা