আন্তর্জাতিক

এবার সতর্কতা বাড়াল তাইওয়ান

সান নিউজ ডেস্ক: তাইওয়ানের মন্ত্রিসভা জানিয়েছে তাইওয়ানের সেনাবাহিনী নিজেদের সতর্কতার মাত্রা বাড়িয়েছে এবং কর্তৃপক্ষ স্বশাসিত দ্বীপটির চারপাশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিতে পরিকল্পনা করছে।

আরও পড়ুন: দাঁত ভাঙা জবাব দেওয়া হবে

বুধবার (৩ আগস্ট) মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইপে সফরের প্রতিক্রিয়ায় তাইওয়ানে একের পর এক চীনের সামরিক মহড়ার ঘোষণা আসার পর এ পদক্ষেপ নিয়েছে তারা। রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

দেশটির মন্ত্রিসভা আরও বলেছে, একটি জাতীয় স্থিতিশীলতা তহবিল স্টক মার্কেটের পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং দরপতন হলে হস্তক্ষেপ করবে, তাই নাগরিকদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। চীনের হুশিয়ারি অগ্রাহ্য করে মঙ্গলবার রাতে তাইওয়ানে পা রাখেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পেলোসি।

২৫ বছরের মধ্যে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের কোনো স্পিকার এই প্রথম তাইওয়ানে গেলেন, যে দ্বীপটিতে চীন নিজেদের অংশ বলেই দাবি করে। পেলোসি এশিয়ার সফরে তাইওয়ানে যাবেন, এমন খবর ফাঁস হওয়ার সঙ্গে সঙ্গে বেইজিং হুশিয়ার করেছিল— ওয়াশিংটন ‘আগুন নিয়ে খেলছে’।

কিন্তু তা উপেক্ষা করে পেলোসি তাইপেতে নামলেন। কড়া নিরাপত্তার মধ্যে পেলোসিকে যখন হোটেলে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন হোটেলের বাইরে চীনের পক্ষে বিক্ষোভ চলছিল বলে বিবিসি জানিয়েছে।

আরও পড়ুন: মিয়ানমার সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী

পেলোসি তাইপেতে নামামাত্রই চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থার খবরে বলা হয়, তাদের ফাইটার জেটগুলো তাইওয়ান প্রণালির ওপর মহড়া দিয়েছে। এর পর পরই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং টুইট করে বলেন, আত্মরক্ষার জন্য এগিয়ে যেতে চীনকে বাধ্য করা হচ্ছে।

পেলোসির সফরের প্রতিক্রিয়ায় চীনের নেওয়া যে কোনো পদক্ষেপ এখন যৌক্তিকতা পাবে বলেও মন্তব্য করেন তিনি। চীনের সামরিক বাহিনী তাইওয়ানসংলগ্ন উপকূলে সমরসজ্জা বাড়িয়েছে বলেও খবর এসেছে।

তাইওয়ানের প্রতিরক্ষা দপ্তরের উদ্ধৃতি দিয়ে সিএনএন জানিয়েছে, মঙ্গলবার ২১টি চীনা যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমায় ঢুকে পড়ে।

আরও পড়ুন: অন্য মেয়ে বিয়ে করায় খুন!

চীনের পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ডের পক্ষ থেকে বলা হয়, তারা মঙ্গলবার রাত থেকেই তাইওয়ানের কাছে সর্বাত্মক সামরিক মহড়া পরিচালনা করবে। একই সঙ্গে তারা তাইওয়ানের পূর্বাঞ্চলীয় সমুদ্রে প্রচলিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালাবে।

তাইওয়ানের উত্তর, দক্ষিণ-পশ্চিম এবং উত্তর-পূর্বাঞ্চলে যৌথভাবে আকাশ ও সমুদ্রে চীনের ওই মহড়া চলবে। তাইওয়ান প্রণালিতে দীর্ঘ পাল্লার ‘লাইভ ফায়ারিং’ করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা