ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি
আন্তর্জাতিক

ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি

সান নিউজ ডেস্ক : ভারতের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু। তিনি দেশটির প্রথম আদিবাসী রাষ্ট্রপতিও।রাষ্ট্রপতি নির্বাচনে জয়ের জন্য দ্রৌপদীর প্রয়োজন ছিল ৫ লাখ ৪০ হাজার ৯৯৬ ভোট। আর সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দ্রৌপদী ভোট পেয়েছেন ৫ লাখ ৭৭ হাজার ৭৭৭টি ভোট। দ্রৌপদীর বিজয়ের খবরে বিজেপির সদর দপ্তরে উৎসব শুরু হয়েছে।

আরও পড়ুন: করোনায় আক্রান্ত জো বাইডেন

বৃহস্পতিবার (২১ জুলাই) তিন দফায় গণনা শেষে ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে ভারতের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন দ্রৌপদী। ভোটে প্রতিদ্বন্দ্বী যশবন্ত সিনহাকে বিপুল ব্যবধানে হারিয়েছেন তিনি।

ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ পর পর দু’বার (১৯৫২ ও ১৯৫৭) সালে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছিলেন। সেকারণে ১৬তম রাষ্ট্রপতি নির্বাচন হলেও দ্রৌপদী দেশটির ১৫তম রাষ্ট্রপতি।

এই জয়ের মাধ্যমে ভারতের বিদায়ী প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের উত্তরসূরী হচ্ছেন দ্রৌপদী। আগামী ২৫ জুলাই রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন তিনি।

এর আগে, গত সোমবার (১৮ জুলাই) অনুষ্ঠিত হয় ভারতের ১৬তম রাষ্ট্রপতি নির্বাচন। এতে ভোট পড়েছিল ৯৮ দশমিক ৯ শতাংশ। রাষ্ট্রপতি নির্বাচনে সব মিলিয়ে ভোট দিয়েছিলেন ৪ হাজার ৭৯৭ জন সংসদ সদস্য ও বিধায়ক। বৃহস্পতিবার (২১ জুলাই) স্থানীয় সময় বেলা ১১টার দিকে শুরু হয় ভোট গণনা।

আনন্দবাজার পত্রিকার খবর অনুসারে, দ্রৌপদী মুর্মু এখন পর্যন্ত ভোট পেয়েছেন ২ হাজার ১৬১টি এবং তার প্রতিদ্বন্দ্বী যশবন্ত সিনহা পেয়েছেন ১ হাজার ৫৮টি। দ্রৌপদীর পক্ষে ভোটমূল্য জমা হয়েছে ৫ লাখ ৭৭ হাজার ৭৭৭টি আর যশবন্ত পেয়েছেন ২ লাখ ৬১ হাজার ৬২।

অবশ্য আগেই ধারণা করা গিয়েছিল, ফলাফল কী হতে পারে। এদিন মূলত দেখার বিষয় ছিল, কত ভোটে জেতেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার সন্ধ্যা গড়াতেই সামনে এলো সেই ফল। তিন দফার গণনা শেষে দ্রৌপদী মুর্মু বিপুল ভোটে বিজয়ী। অবশ্য এক দফা এখনো গণনা বাকি রয়েছে। তবে তাতে ফলাফল বদলাবে না, তা ধরে নেওয়া যায়।

আরও পড়ুন: দেশে করোনায় ৬ জনের ‍মৃত্যু

এদিকে যত সময় গেছে, ততই তার জয়ের পাল্লা ভারী হতেই আনন্দে মেতে ওঠেন বিজেপি সমর্থকেরা। দলের দিল্লির সদর দপ্তরে দ্রৌপদীর জয় উদযাপনের আয়োজন চলছে। সব রাজ্য শাখাকেও বলা হয়েছে, চূড়ান্ত ফল ঘোষণার পর দলীয় কার্যালয়ে মিষ্টিমুখ কর্মসূচি পালন করতে। সম্ভব হলে বিজয় মিছিল করতে হবে।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা