মেক্সিকোয় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১৪
আন্তর্জাতিক

মেক্সিকোয় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়ায় নৌবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিক্প্টার লস মচিসের উপকূলীয় শহরে বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন : স্বর্ণের দামে বড় পতন

শুক্রবার (১৫ জুলাই) এ দুর্ঘটনা ঘটে বলে নৌবাহিনীর এক বিবৃতিতে মার্কিনভিত্তিক সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে ।

সংবাদে বলা হয়েছে, মেক্সিকোর সিনালোয়ায় নৌবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টার লস মচিসের উপকূলীয় শহরে দুর্ঘটনায় পড়ে। তবে কী কারণে প্লেনটি বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে বিবৃতিতে কিছু জানায়নি দেশটির নৌবাহিনী।

বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে ১৫ জন আরোহী ছিলেন। এর মধ্যে ১৪ জন মারা গেছেন। বাকি একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : খেলা হবে

তবে এই দুর্ঘটনার সঙ্গে গ্রেফতারকৃত মাদক সম্রাট রাফায়েল কারো কুইন্তেরোর কোনো সম্পর্ক আছে কি না, সে বিষয়ে কোনো তথ্য নেই নৌবাহিনীর কাছে।

এছাড়া হেলিকপ্টার বিধ্বস্ত হওয়া ও এর আরোহীদের বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেয়নি নৌবাহিনী।

আরও পড়ুন : 'আমাদের' সাইমন ড্রিংয়ের প্রথম প্রয়াণ বার্ষিকী

প্রসঙ্গত, এর আগে শুক্রবার দেশটির নৌবাহিনী দুর্ধর্ষ মাদক সম্রাট রাফায়েল কারো কুইন্তেরোকে গ্রেফতার করে। প্রায় এক দশক আগে মেক্সিকোর কারাগার থেকে পালিয়ে গিয়ে ফের মাদক কারবারে জড়িয়ে পড়ে কুইন্তেরো। ১৯৮৫ সালে মাদক নিয়ন্ত্রণ সংস্থার মার্কিন এক এজেন্টকে নির্যাতন করে হত্যায় অভিযুক্ত এ মাদক ব্যবসায়ী।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা